আজ ০১ মে ২০২০ হিসাবে গত ২৪ ঘণ্টায় সাভারে আটজনের করোনা শনাক্ত, সাতজনই পোশাক কর্মী।
সাভারে নতুন আক্রান্তদের সাতজনই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। তাঁদের বয়স ৩৫ থেকে ৩৬ বছরের মধ্যে। তাঁরা যেসব এলাকায় থাকতেন গতকাল শুক্রবার ওই সব এলাকা লক ডাউন করে দিয়েছে পুলিশ। কিন্তু যে পোশাক কারখানায় কাজ করেছেন তা কিন্তু লক ডাউন করে নাই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, পোশাক কারখানা খোলার পর থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন করে আক্রান্তদের প্রায় সকলেই পোশাক শ্রমিক।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শতাধিক পোশাক কর্মী করোনার পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। যাচাইবাছাই করে ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠানো হয়। তাঁদের আটজনের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়। এদের একজন ধামরাইয়ের বাসিন্দা।
খবর প্রথম আলো
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২০ বিকাল ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



