তোর মনে পরে বন্ধুত্বের শেষ দিনটার কথা?? ঈশ্বর বোধহয় নাটকীয়তাই চেয়েছিলেন... তাই খটখটে রোদের মধ্যেই নামল ঝুম বৃষ্টি... অনেক বোঝাপড়া বাকি ছিল তোর, তাই একই রিকশায় উঠে পড়েছিলাম আমরা... কড়া কথা শুনাবি বলে বোধহয়।। বৃষ্টির তেজ ক্রমেই বাড়ছিল... তোর শাড়িটা ভিজে একসা, আমার পাঞ্জাবীটাও...
---------------------------------------------------------------------------------
তোর ভালবাসার উষ্ণতাই বোধহয় সারা শরীরে খেলে বেড়াচ্ছিল... তার কিছু আঁচ আমার গায়েও এসে পড়ল।... অভিমানের সমস্ত পাথর গলতে থাকলো... তোর ভারী নিঃশ্বাসের শব্দ গভীর থেকে গভীরতর হচ্ছিল... আমিও নিয়ণ্ত্রণ হাড়াচ্ছিলাম... একজোড়া নর নারী আবেগের শেষ পালে হাওয়া লাগিয়ে অধরে অধরে আলিংগন করলো... কী মায়াময়... ছিল সেই স্পর্শ... ও হ্যা, আমরা বন্ধুই ছিলাম....
সেই ঝড়টার পর থেকে আমি অনুভব করলাম.. বন্ধুত্ব পেড়িয়ে অন্যকিছু, যা সবসময় অবজ্ঞ করেছি আমি.... আজ তুমি বিশ্বাস কর, প্রেম নাকি শুধুই মেকি।। টাপুর টুপুর দিনটা বদলে দিয়েছিল আমাকে... বিশ্বাস করতে শুরু করেছিলাম সেই স্বর্গীয় জিনিসটার উপর।। কিন্তু আমি এতই অযোগ্য... একটা সুযোগও দিলে না আমায় ।।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


