![]()
পরাজিত মানুষ গুলো কিছু সুখের সৃতি কিছু দুঃখের যন্ত্রণা বহন করে পৃথিবীর শ্বাস প্রশ্বাস গ্রহণ করে মৃত মানুষের মত বেঁচে থাকে.....।
![]()
আমি সচেতন ভাবে পরাজিত হয়েছি, আমার ভিবেকের তাড়নায় সিদ্ধান্ত নিয়েছিলাম উভয় পক্ষের শান্তির জন্য। কিন্তু আমার উদারতা আমার পরিবর্তনের সাহসী উদ্যোগ গুলো উভয় পক্ষ তিক্ততার সাথে ত্যাগ করেছে।
যদিও আমার কামনা ছিলো উভয় পক্ষ নিজেদের ভিবেককে কাজে লাগিয়ে ঐকবদ্ধ হয়ে সময়ের সব তিক্ততা ত্যাগ করে মিস্টি সুখের পৃথিবী বানিয়ে নেবে নিজেদের মাঝে.....।
আমার চাওয়া আমার উদারতা আমার ত্যাগ তিতিক্ষা বিষাক্ত সাপ হয়ে আমার সামনে দাঁড়িয়েছে যা প্রতিনিয়তই আমাকে দংশন করে চলছে......!!!
কে সত্য কে মিথ্যা নির্ণয় করতে গিয়ে বারবার হুঝাড় খেয়ে পড়েছি!! প্রশ্নববাণে বন্ধী হয়েছি নিজে নিজের ভিতরে হাজার হাজার বার... কিন্তু প্রশ্নের বন্ধীশালা থেকে নিজেকে মুক্ত করতে পারিনি!!
হয়তো মৃত্যুর আগ পর্যন্ত মুক্ত হতেও পারবো না।
উভয় পক্ষ যখন আমার প্রতিপক্ষ কারও না কারও হারতো মানতে হবেই"
আমি উভয় পক্ষের সফলতা কামনা করি তাই আমার সাহসী উদ্যোগ, উদার মনের প্রচেষ্টা সব কিছুই আমার ভিতরে রেখে উভয় পক্ষকে জয়ী ঘোষণা করে অজানার উদ্যেশ্য আমার পদযাত্রা শুরু করছি।
যেখানে আমি কারও প্রতিপক্ষ হবোনা, কারও আশংঙ্কার কারণ হবেনা, কারও ক্ষতির কারণ হবেনা, কারও অশান্তির কারণ হবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


