আনসার বাংলা ৭ সমাচার এবং একটি কুইজ
নামটা বেশ! আনসার বাংলা ৭, অনেকটা ০০৭ জেমসবন্ড টাইপের গন্ধ আছে। এই জিনিসের নাম শুনেছিলাম, ফেসবুকে প্রথম দেখি গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিহত হবার পর। এরা ফেসবুক এবং টুইটারে সেটার দায় স্বীকার করে পোস্ট দিয়েছিলো। দুইদিন পরেই খেয়াল করেছিলাম পেজ এবং টুইটার একাউন্ট দুইটাই বন্ধ। গতকাল অভিজিত হত্যার পর এই সংগঠন দায় স্বীকার করেছে খবর পেয়ে[১] আবার ওদের টুইটার একাউন্টে গেলাম।[২]
প্রথম আলোর বর্ণনা অনুযায়ী ঘাতকরা অভিজিতকে আঘাত করেছে বাংলাদেশ সময় ২৬ ফেব্রুয়ারী ২০১৪ তারিখ রাত পৌনে নয়টার দিকে এবং অভিজিতকে মৃত ঘোষণা করা হয়েছে রাত সাড়ে দশটার দিকে।[৩] আর আনসার বাংলা এই খবর নিশ্চিত এবং পূন: নিশ্চিত হয়ে ধীরে সূস্থে তাদের টুইটার একাউন্ট থেকে হত্যার দায় স্বীকার করে টুইট করেছে রাত এগারোটা বারো মিনিটে! [স্কিনশট-১] তারপর তারা একের পর এক টুইটে এই হত্যার জন্য আনন্দ প্রকাশ করে গেছে। মজার বিষয় হচ্ছে, আনসার বাংলা ৭, নামের এই সংগঠনের টুইটার একাউন্ট থেকে অভিজিত রায়কে ফলো করা শুরু হয়েছে আরো প্রায় সাত ঘণ্টা পরে বাংলাদেশ সময় ২৭ ফেব্রুয়ারী সকাল ছয়টা ৩১ মিনিটের পোস্টের পর। [স্কিনশট-২]
এরপর আরো কয়েকটি পোস্ট দিয়ে মিডিয়ায় নিজেদের দায়িত্ব স্বীকার প্রতিষ্ঠিত করার পর তারা তাদের টুইটার একাউন্ট বন্ধ করে দিয়েছে। আমার খুব নিরীহ প্রশ্ন হচ্ছে, অভিজিতকে হত্যার পর কেন তার নিষ্কৃয় টুইটার একাউন্ট ফলো করা শুরু হলো?
জঙ্গী গল্পের স্টোরি রাইটার ভারত থেকে আমদানী করেছেন জানি; কিন্তু তামিল/তেলেগু সিনেমা থেকে না আমদানী করে এটলিস্ট মুম্বাই থেকে আমদানী করতেন, এসব জগা খিঁচুড়ী পাকানো স্টোরি আমাদের গিলতে হতো না।
ঘটনাস্থলে পুলিশ কেন নিষ্কৃয় হয়ে দাঁড়িয়ে থেকে খুনীদের নিরাপদে পালাতে সাহায্য করেছিলো [৪], এবং ঘটনার আগে [৫] পরে [৬] এই হত্যার দায় বেগম খালেদা জিয়ার ওপর চাপানোর জন্য তাকে জঙ্গী-নেত্রী এবং এই খুনের দায় তাকে নিতে হবে দাবী করে আওয়ামী নেতা ও বুদ্ধিজীবীদের দেয়া বক্তব্যগুলোও বিবেচনার দাবী রাখে। বিবেচনার দাবী রাখে এই হত্যাকাণ্ডের সাথে মান্না-খোকা'র ফোন আলাপকে জড়িয়ে দেবার দাবী।[৭] হত্যার মোটিভ অনুসন্ধানে কে লাভবান 'হু ইজ দ্য বেনিফিসিয়ারী' এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ন। এই হত্যাকাণ্ডের রাজনৈতিক ব্যবহার আওয়ামী লীগ যেভাবে করতে শুরু করেছে, তাতে নিরপেক্ষ তদন্তের জন্য মার্কিন তদন্ত দলের আসা খুবই প্রয়োজন।
এবার একটি কুইজঃ
বলুন তো অভিজিতকে নাস্তিক ব্লগার হিসেবে তালিকাভুক্ত করে কোন সংগঠন সর্বপ্রথম তার বিচার দাবী করেছিলো এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে সেই তালিকা জমা দিয়েছিলো?[৮]
১/ goo.gl/EbtWHJ
২/ https://twitter.com/AnsarBn_7
৩/ goo.gl/jgIzqL
৪/ goo.gl/XPki11
৫/ goo.gl/f8ov1x
৬/ goo.gl/2gVDE5
৭/ goo.gl/BpRf8F
৮/ goo.gl/Uiblc8
উৎস..... Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


