
বাঙালি আজ
আন্তর্জাতিক নারী দিবস পালন করছে, খুব দুমদাম করে,
শুধু নারী নয় পুরুষ সহ সবাই এক।
বাঙালি মেতে উঠেছে নতুন আমেজে,
সেই আমেজে আজ শুধু তুমি নেই।
তোমার অধিকার নেই বাঙালির সেই আমেজে মেতে উঠার।
তুমি অপরাধী, বাংলার এিসীমানায় তোমাকে আসতে দেবেনা বাঙালি পুরুষ।
তুমি নারী, তুমি তোমাদের অধিকারের কথা বল, তুমি বাঙালি নারী অধিকারের কথা বলে হুংকার দিয়ে উঠ।
নারীর মুখে অধিকারের কথা মানায় না, হুংকার ভাল দেখায় না,
আজ তোমাকে ছাড়াই নারী দিবস পালন করা হবে।
যে নারী, নারীর অধিকারের কথা বলে তাকে নির্বাসন দেওয়া হয়,
তোমাকেও নির্বাসিত জীবন যাপন করতে হবে।
বাঙালির চোখে
তুমি নিন্দিত, তুমি ঘৃণিত, তুমি পাপী, তুমি নির্বাসিত, তুমি দণ্ডিত, তুমি অমানুষ, তুমি
তোমাদের অধিকারের কথা বল, তুমি পাপী।
বাংলা, বাঙালি তোমার জন্য নয়।
তোমার জন্য শুধু নির্বাসন আর দুফুটা চোখের জল।

সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



