somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বড় হওয়ার সাথে সাথে সব ভাল লাগা কেন যেন অপ্রিয় হয়ে উঠছে, যা ছেলেবেলা থেকে ঘৃণা করে আসছি তা অতিপ্রিয় হয়ে উঠছে।
ছেলেবেলায় যাদের মুখ অতিপ্রিয় ও শ্রদ্ধার ছিল তা এখন নর্দমার কীটের মতো মনে হয়।
যে বই পড়তে পড়তে ঘুমিয়েছি, ঘুমের ভিতর সপ্নে সেই বই নিয়ে আবার পড়তে বসেছি তা এখন দেখলে মুখ ভরে বমি উঠে আসে পেটের গভীর থেকে।
যে নারীকে দেখলে মনে হতো স্বর্গ থেকে পাঠানো হূর পরী তা আজ দেখলে মনে হয় নোংরা যৌনকামনায় ভরপুর।
যে আলো বাতাসে ছোটবেলা থেকে বড় হয়েছি তা আজ মনে হয় তাতে নিশ্বাস নিলে দম বন্ধ হয়ে আসে, বুকের ভিতর ইনফেকশনে বাসা বাধে।
যে সমাজ ব্যবস্থাকে আদর্শ সমাজ ব্যবস্থা বলে মনে হতো তা আজ মনে হয় শিশু নষ্টের কারখানা।
মসজিদের ইমামকে দেখলে মনে হতো বেহেস্তের প্রতিনিধি তা আজ হয়ে উঠেছে দোজখের সর্বোৎকৃষ্ট মানের লিডার।তার মুখ থেকে অঝরে ঝরা বাক্য মনে হতো চিরন্তন বাণী যা চিরদিন চলবে, আজ হয়ে উঠেছে ধর্মের নামে শুধু ভন্ডামো।
যে মানুষটিকে রাতে ঘরে না ফিরার কারনে ভাবতাম অফিসে কাজের চাপ খুব বেশি, তা আজ জানতে পারলাম নিজের বিছানা ফেলে অন্যের বিচানায় ঘুমায় নিয়মিত।
যে সমাজসেবক কে মনে করতাম সমাজের জন্য নিজকে বিলিয়ে দিচ্ছে তা আজ দেখছি সমাজ নষ্টের কারিগর।
যে খাদ্য খেয়ে বড় হয়েছি তা অাজ অখাদ্য মনে হয়।
যে মুখটা সবচে কাঙ্ক্ষিত ছিল তা আজ মনে হয় অনেক বড় অপ্রিয়।
যে পুকুরটায় ডুবসাতার খেলতাম তা আজ নোংরা নর্দমা হয়ে গেছে ।
যে গোলাপটির বাহ্যিক সৌন্দর্য দেখে মুগ্ধ হতাম তা আজ এত সস্তা যে হাতে হাতে তার সৌরভ বিলিয়ে বেড়ায়।
যে মেয়েটিকে স্পর্শে কল্পনায় সপ্নে চেয়েছি সে আজ যৌতুকের দাবী মেটাতে রোজ মাতাল পেটুকের হাতে মার খায়। সব কিছু কেন যেন পচে যা, নোংরা হয়ে উঠে, দেখতে ইচ্ছে হয় না। চোখ নিজ থেকে বন্ধ হয়ে আসে।
ছোটবেলার সব কবিতা ছন্দ ভঙ্গ করে মিশে গেছে সাদা কাগজের সাথে, উপন্যাস হয়ে উঠেছে অপন্যাসে, সমস্ত নাটক চরিত্র হারিয়ে চরিত্রহীন হয়ে গেছে।
যাকে গ্রামের আদর্শ স্কুল মাস্টার জেনে আসছি সে নাকি রোজ রাতে বর্বরের মতো তার বউকে প্রহার করে, সকালে শিশুদের কে নীতি কথা শেখায়।
যে মেয়েটি খুব ছোট দেখেছিলাম স্কুলের বই নিয়ে বেড়ায় সে আজ পোয়াতি হয়ে হসপিটালের বিচানায় কাতরায়।
যে জমিতে ধান গম আলু পটল জন্মাত সেখানে আজ ঝুপঝাপ হয়ে উঠেছে, কয়েকটা মাতাল জুয়ারি গাজা চাষ করে।
যে কামারের হাতে ধান পাট কাটার যন্ত্র তৈরি হতো সেই কামারের হাতে আজ মানুষ কাটার যন্ত্র তৈরি হয়।
সমস্ত খারাপ নোংরা জিনিসগুলা ভাল নামের চাদর দিয়ে মোড়ানো থাকে যা আগে বুজতাম না।
মানুষের জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত কি ভাল কিছু নেই?
ঘিনঘিনে জন্মলগ্ন থেকে শুরু হয় সারা জীবন তা চলতে থাকে, মৃত্যুর পর পচতে পচতে তা মাটির সাথে মিশে শেষ হয়। পার্থিব জীবনটাই কি এমন- পচা, নোংরা, ঘৃণা, কান্না, হিংসা, অহংকার, মারামারি?

না সময়ের সাথে সাথে সব ভালকিছু পচে যা, নোংরা হয়ে উঠে ? ভালকিছুর স্থায়িত্ব কি খুব কম?
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×