দেশ ভাগ এবং সাংবাদিকদের বিক্রি হয়ে যাওয়া
৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশ ভাগ এবং সাংবাদিকদের বিক্রি হয়ে যাওয়াভদ্রলোক পেশায় পাইকারি সবজি বিক্রেতা। বয়স ৩৫-৪০। শাশ্রুমন্ডিত। আওয়ামী লীগ সমর্থক। বলছিলেন, বিএনপিও একসময় আওয়ামী লীগ কর্মীদের এভাবে ঢাকায় আসতে বাধা দিয়েছিল। আওয়ামী লীগ একই কাজ করছে। দেনা পরিশোধ করছে। ত্যক্ত বিরক্ত হয়ে তিনি বলেন, দেশটা শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে ভাগ করে দেয়া উচিত। সোম বার সকাল ৮টা ২০ মিনিট। স্থান: কাওরান বাজার। খোরশেদের দোকান হিসেবে পরিচিত একটি চায়ের দোকান। সবজি ব্যবসায়ীর কথার জবাব দিলেন আরেক জন। বলেন, দেশটা কেন খালেদা-হাসিনাকে ভাগ করে দিতে হবে। দেশটা কি তাদের একার। দেশটা কি আমাদের নয়। যুতসই জবাব পাওয়া গেলো সবজি ব্যবসায়ীর কাছ থেকেই। বলেন, দেশটা যদি আমাদের হতো তারা আমাদের কাছে ভোট চাইতো। তারাতো আমাদের কাছে ভোট চায় না। ভোটের আগেই তারা নির্বাচিত হয়ে গেছেন। সাংবাদিকদের সমালোচনায় মুখর হলেন একজন। বললেন, সাংবাদিকরা বিক্রি হয়ে গেছে। সাংবাদিকরা এখন আর সত্য কথা লিখেন না। তারা দেশের মানুষের কথা লিখেন না। ক্ষমতা আর টাকার জন্য লিখেন তারা। তারা ভীত, সন্ত্রস্ত। বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার গোপালগঞ্জ নিয়ে দেয়া বক্তব্যও উঠে আসে তাদের আলোচনায়। গোপালগঞ্জের ওপর কেন ক্ষুদ্ধ বিরোধী নেত্রী সে প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেন তারা। যদিও দেশ নিয়ে তারা আশাবাদী নয়। একজন স্পষ্ট করেই বলেন, আফগানিস্তান, পাকিস্তান আর সিরিয়া হওয়ার পথে রয়েছে বাংলাদেশ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮
তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন