somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখেন এমপি সাহেব কি বলে।

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনারা শুধু যাবেন আর আসবেন
যুগান্তর রিপোর্ট
প্রকাশ : ০২ জানুয়ারি, ২০১৪
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের শার্শা উপজেলা সীমান্ত-সংলগ্ন ৬টি ইউনিয়নের ভোট কেন্দ্র দখল ও নিজস্ব লোক দিয়ে শতভাগ ভোট কাস্টিংয়ের পরিকল্পনা করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন।
গত ৩০ ডিসেম্বর ঝিকরগাছা উপজেলার পারবাজার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলামের পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানিয়েছেন। এ সভায় নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলামও উপস্থিত ছিলেন।
তিনি বলেছেন, প্রতিটি কেন্দ্রে তার উপজেলা থেকে একশ নির্ভীক কর্মী উপস্থিত থাকবেন। তারা ভোট দিয়ে আবারও লাইনে এসে দাঁড়াবেন এবং আবার ভোট দেবেন। আপনারা শুধু যাবেন আর আসবেন। এভাবে সারাদিন তারা ভোট দিয়ে যাবে। প্রশাসনিক কোনো ভয় নেই; সেটা তিনি দেখবেন।
নির্বাচনী এজেন্টদের উদ্দেশে দেয়া এ বক্তব্য রেকর্ড করেছেন যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের লোকজন। অধ্যাপক রফিকুলের প্রধান নির্বাচনী এজেন্ট শাহীন-উল-কবীর ওই রেকর্ডকৃত বক্তব্যের সিডিসহ বুধবার জেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন। যশোরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান জানান, তিনি অভিযোগটি গ্রহণ করেছেন। একই সঙ্গে অভিযোগটি তিনি নির্বাচন সংক্রান্ত ইলোক্ট্ররাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠিয়েছেন। কমিটি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ ব্যাপারে এমপি শেখ আফিল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করতে ০১৭১১-৫২৪৫৬০ নম্বরে একাধিকবার করা হলে তিনি ফোন রিসিভ করেননি। আফিল গ্র“পের পরিচালক ও এমপি আফিলের ঘনিষ্ঠ সহচর মাহাবুবুল আলম লাভলুর সঙ্গে যোগাযোগ করে অভিযোগের বিষয় জানিয়ে এমপি শেখ আফিল উদ্দিনের সঙ্গে কথা বলার জন্য সাহায্য করতে অনুরোধ জানানো হয়। তিনি জানান, এমপি সাহেব কর্মী সভায় ব্যস্ত আছেন। তিনি এখন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারবেন না।
এমপি শেখ আফিল উদ্দিন যা বলেছেন : পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময়কালে এমপি শেখ আফিল উদ্দিন বলেন, আপনারা যদি কোনো প্রশাসনিক সমস্যায় পড়েন আমাকে বলবেন; আমি জবাব দেব। তার জন্য যা যা করণীয় ভোট মাঠে তা কিন্তু করা লাগবে, আমিতো মাইকে বলতে পারবো না কি করা লাগবে। মাইকে কিন্তু বলতে পারবো না; একা একা জিজ্ঞেস করলে বলে দিব। সুন্দর করে ভোট করবেন। ভোট যেন নৌকা পায় সেইভাবে সুন্দর করে ভোট করবেন। মাঠ যেন ফাঁকা না হয়ে যায় সেজন্য একশ ছেলে ভোটের মাঠে লাইনে থাকবে। বুথে যাবে আবারও ওরা এসে পেছনে দাঁড়াবে। ওরা বাড়ি যাবে না। একশ ছেলে সবসময় লাইনে থাকবে। বুথের ভেতরে ঢুকবে ও আবার পেছনে ৯৯ জন সামনে থাকবে। এইভাবে ও যাবে আবার আসবে। লোক ও সাংবাদিকরা আসবে। দেখবে যে মাঠ ভরা। তিনি আরও বলেন, হাজার হাজার লোক আসবে, নো প্রবলেম। আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। শুধু যাবেন আর আসবেন। এতে ঝামেলার কিছু নেই।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×