
মিয়ানমারে আটক সাগর পাড়ি দিতে যাওয়া দুঃসাহসিক জীবন সৈনিকেরা বৃষ্টির পানি সংগ্রহ করছে।

এক্সাইটিং। ইওরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্টকে এক প্রতিবাদকারী কিক মারছে। আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের কাছে যাওয়ার পাশ কি আপনি কখনো সংগ্রহ করতে পারবেন? তিনি কিছু হলেই বন্ধের দিনে সব ব্যাংক খোলা রাখতে বলে নিজেরা ছুটির দিনে মজাসে শপিং করেন।

সান্আ, ইয়েমেন। যুদ্ধবিধ্বস্ত দেশে অপুষ্টিতে ভোগা শিশু। আয়লানের ছবির চেয়ে এটাও কোনো অংশে কম না। আরেকটি ভিডিও দেখুন Click This Link

ম্যাকডোনাল্ড খোলা থাকে ২৪ ঘণ্টা। গৃহহীনদের রাত কাটানোর নিরাপদ এবং আরামদায়ক ব্যবস্থা। হংকংয়ে বাসা ভাড়া অত্যধিক হওয়ায় গৃহহীন মানুষ বাড়ছে প্রতিনিয়ত।

আসল ষাঁড়ের লড়াই। স্পেন।

আমরা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করছি। এ জন্য একটু-আধটু ত্যাগ তো স্বীকার করতেই হবে।

পেনশন নেয়ার জন্য। জীবন সায়াহ্নে। গ্রিস।

এটাই আমার বাড়ি। ফিলিস্তিন।

আরো দম্ভ দেখাতে থাকো মানুষ।...নেপাল।

মাছের আশায় উপকূলে অপেক্ষা। জাপানের আওশিমা দ্বীপে একজন মানুষের বিপরীতে বিড়াল আছে ছয়খান।
২০১৫ সালের স্মৃতিচারণ এখনো চলছে। নতুন বছর শুরু হয়েছে, অনেকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে। আমি বলেছি, আমার নতুন বছর শুরু হবে যে দিন দেশের মাটিতে পা রাখবো সে দিন। আই লাভ ইউ বাংলাদেশ, আই মিস ইউ মাই কান্ট্রি।
যেহেতু দেশে নেই, তাই দেশের ছবি দেখাতে পারছি না। ভিন্ন দেশের ছবি দিলাম। সব ছবি রয়টার্সের। সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




