somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালো টাকা সাদা করার তালিকায় সরকারকে 67 লাখ টাকা কর দিয়ে শীর্ষে সাবেক হকার, বর্তমান বিএনপিনেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম

১৬ ই জুলাই, ২০০৬ রাত ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল দেশের জনপ্রিয় অনলাইনে সংবাদ পরিবেশনাকারী বিডিনিউজ পিলে চমকানোর মত একটি সংবাদ প্রচার করে কালো টাকা সাদা করা সম্পর্কে। যেখানে বলা হয়েছেঃ
"ঢাকা সিটি কর্পোরেশনের এক ওয়ার্ড কমিশনার ও ক্ষমতাসীন বিএনপি নেতা 2005-06 অর্থবছরে সবচেয়ে বেশি কালো টাকা সাদা করেছেন। তার নাম চৌধুরী আলম। তিনি খুব বড় মাপের রাজনীতিবিদও নন, আবার বড় ব্যবসায়ীও নন। জাতীয় রাজস্ব বোর্ডের একটি সূত্র জানায়, তিনি শতকরা সাড়ে 7 ভাগ হারে 67 লাখ টাকা কর দিয়ে প্রায় 9 কোটি টাকা সাদা করে নিয়েছেন। এ ব্যাপারে চৌধুরী আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, 'আমিই সবচেয়ে বেশি টাকা সাদা করেছি কি-না জানি না। কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ীই এটা করেছি।' তিনি বলেন, 'সরকারকে আমার কর দেওয়া উচিত বলে আমি ভেবেছি। আর এ কারণেই আমি এটা করেছি।'

সূত্র জানায়, বড় মাপের রাজনীতিবিদ বা ব্যবসায়ী না হয়েও একজন সামান্য ওয়ার্ড কমিশনার সবচেয়ে বেশি কালো টাকা সাদা করায় এনবিআরের শীর্ষ কর্মকর্তারা রীতিমতো অবাক হয়েছেন। এর আগে জোট সরকার 2004-05 অর্থবছরে সাড়ে 7 শতাংশ কর প্রদান করে কালো টাকা সাদা করার সুযোগ করে দেয়।

জানা গেছে, ক্ষমতাসীন বিএনপির মহানগর কমিটির নেতা হওয়ার আগে মোহাম্মদ আলম একজন হকার ছিলেন। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন।

এনবিআরের একটি শীর্ষ পর্যায়ের সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, তিনি সর্বোচ্চ করদাতা ইউনিট এবং জোন-1-এ 67 লাখ টাকা কর দিয়ে 8 কোটি 93 লাখ টাকা সাদা করেছেন। তবে তিনি তার আয়ের উৎস জানাতে অস্বীকার করেন।"



যে যাই বলুক এই মুহূর্তে আমি কিন্ত ু চৌধুরী আলমকে দেশের পক্ষ থেকে এনবিআরকে পুরষ্কারই দিতে বলব। কারন তিনি সরকারকে মোটা অংকের রাজস্ব প্রদান করেছে, এত বেশি কালো টাকা সাদা করেছে , এক্ষেত্রে অন্য কোনো পেশার লোককেই আশা করেছিলাম(বাঁচাওওও)। কিন্তু ঐ কালো টাকার মালিকরা কর প্রদানে তেমন সাড়া দেয় নাই। চৌধুরী আলম দেশের মধ্যে পয়সার দিকে বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন না। আর পয়সার দিকে বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তিরা বেমালুম কালো টাকা চেপে গেছে। অথর্াৎ তাদের কালো টাকা কালোই রয়ে গেছে(খাইয়ালামু)।


সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৬ রাত ৩:৫৩
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×