somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনায় কর্পোরেট মানবিকতা

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
কয়েকদিন আগে সাবান আর হ্যান্ডওয়াশ কিনতে গেছিলাম। লাইফবয় যেহেতু ব্যবহার করা হয়, সেটাই দিতে বললাম দোকানদার ভাইকে, সাথে লাইফবয়ের হ্যান্ডওয়াশ রিফিলও। ১০০ গ্রামের এই সাবান আর হ্যান্ডওয়াশ রিফিলের দাম বাড়িয়ে দিয়েছে এই কর্পেোরেট প্রতিষ্ঠানটি। আগে সাবানের দাম ছিল ৩০ টাকা, এখন বাজারে বিক্রি হচ্ছে ৩২ টকায়। হ্যান্ডওয়াশ রিফিল আগে বিক্রি হতো ৫৫ টাকায়, এখন বিক্রি হচ্ছে ৬০ টকায়। দোকানিকে বললাম, ভাই দাম বেড়ে গেলো? সে জানালো, দুইদিন আগেও দাম ঠিক ছিল। করোনার প্রভাবে কোম্পনিগুলো এসব পণ্যের দাম বাড়ায় দিছে। অথচ এই দুইদিনে কিন্তু প্রতিষ্ঠানটির উৎপাদনে করোনার কোনো প্রভাব পড়ার কথা না। কেননা তখনো সেভাবে দেশে অবরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি। পণ্যের দাম বাড়ানোর মূল কারণ চাহিদা বৃদ্ধিও।
২.
মন খারাপ করে বাসায় ফিরলাম। সংকটময় পরিস্থিতি তৈরি না হতেই নিত্য দ্রব্যাদির দাম বাড়ছে! সামনে কী হবে, এমন অনিশ্চয়তা নিয়ে ফেসবুকে প্রবেশ করে আমি থ! লাইফবয় করোনার সচেতনতা তৈরিতে প্রচারণা চালাচ্ছে। আমার টাইমলাইনে তাদের এমন একটি ভিডিও আসলো। প্রথম আলো আর বিডিনিউজের ওয়েবসাইটে নিউজ পড়তে গেলাম, সেখানেও লাইফবয়ের করোনা সচেতনতার বিজ্ঞাপন! টিভি খুলে ইউটিউব দেখতে বসলাম। সেখানে লাইফবয়, স্যাভলন এই কোম্পানিগুলোর জীবাণু ধ্বংসের বিজ্ঞাপন! এগুলো দেখে মনটা আরও খারাপ হয়ে গেলো। বিজ্ঞাপনে তারা টাকা খরচ করছে, মানুষকে জ্ঞান দিচ্ছে- হাত ধোয়ার, কিভাবে হাত ধুইতে হয় তা শেখাচ্ছে। উল্টাদিকে মানুওষের পকেট ফাঁকা করতে দাম বাড়ায় দিচ্ছে।
৩.
অনেক প্রতিষ্ঠানের খবরও দেখতে শুরু করলাম, কেউ হাসপাতাল বানাচ্ছে, কেউ সরকারকে পিপিই দিচ্ছে। এরকম পরিস্থিতির দিনকয়েক পর কিছু প্রতিবেদন রীতিমতো মন খারাপ করায় দিলো। অনাহারী মানুষদের আহাজারি, কান্নাজড়িত মুখ দেখে মনটা খুব খারাপ হয়ে গেলো। দেশের অবরুদ্ধ পরিস্থিতিতে দিনের রোজগারের ওপর নির্ভরেশীল মানুষদের হাহাকার বাড়ছে। কেননা কর্মহীন হয়ে পড়েছেন তারা। যারা ভিক্ষা করতেন, ফুটপাতে শুয়ে থাকতেন- তারা আরও অসহায় হয়ে গেছেন। দেশের সাধারণ মানুষ নানাভাবে তাদের সাহায্যার্থে এগিয়ে আসছেন, এমন খবরও দেখা গেলো। কিন্তু বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষকে সাহায্যের জন্যে, সেবা মান উন্নয়নের জন্য এগিয়ে এসেছে-এমন কোনো খবর দেখলাম না, কোনো ঘটনাও জানতে পেলাম না। অথচ ঠিকই এই দুঃসময়ে সাধারণ মানুষের পকেট ফাঁকা করে নিজেদের ব্যবসার পুঁজি ঠিকই বাড়িয়ে নিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, প্রচলিত গণমাধ্যমে মানুষকে সচেতন করার জন্য বিজ্ঞাপন দিয়ে অনেক টাকা বিনিয়োগ করছে। মানুষকে সচেতন করা দরকার। এটা অবশ্যই ঠিক। কিন্তু এটা তো তাদের বৈপরীত্য আচরণ। সংকটে পণ্যের দাম বাড়িয়ে ‘মানুষকে সচেতন করার নামে ব্র্যান্ডিংয়ে’ অর্থ বিনিয়োগ।

সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩০
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×