আব্বা আম্মার 'পা' ছুঁয়ে সালাম করছি আর চোখের জল লুকানোর আপ্রাণ চেষ্টা করছি।
আব্বা কাঁদছেন। আম্মা কাঁদছেন। কাঁদছি আমিও।
"ভালো থাকিস বাবা" বলে কিছু সময় পর চোখ মুছতে মুছতে দু'জন চেক-ইন এ প্রবেশ করলেন।
আমি বাচ্চা ছেলের মতো কাঁচের দেয়ালের বাহিরে দাঁড়িয়ে জল-ভরা চাহনিতে তাকিয়ে আছি-
বাবা-মাকে বিদায় দেয়া সত্যিই বেদানাদায়ক।
.
.
.
.
.
আজ আমার আব্বা-আম্মা পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছেন, তাই বুকের ভেতরটা বেশ খালি খালি লাগছে......সবার কাছে দোয়া প্রার্থনা করছি। সবাই তাঁদের জন্য একটু দোয়া করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


