somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়নুদ্দিন শালা একটা বোগাস! আমার কণ্যা রাশি-টাশি কিছুই না। সব মিথ্যা, সব মিথ্যা আর ভাওতাবাজি।........

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নব্বই'র দশকের শেষ দিকে হাইকোর্ট মাজারের পাশে জয়নুদ্দিন নামে একজন ভাগ্য বিশারদ ছিলেন। পুরনো মলিন বর্ণের কিছু খাম আর কাঁধের উপর বসিয়া থাকা লম্বা লেজ ওয়ালা একটা টিয়া নিয়া হাসি হাসি মুখ করিয়া বসিয়া থাকিতেন।

কয়দিন পর পর নিজের ভাগ্য-ভবিষ্যত জানিবার জন্য তাহার কাছে যাইতাম আমি।

আমাকে দেখিলেই জয়নুদ্দিন হাসিয়া বলিতেন, "আফনের রাজ কপাল, আফনে বড় ভাগ্যবাণ" বলিয়া ই টিয়াটাকে খামের উপর ছাড়িয়া দিতেন।

টিয়া দুই তিন চক্কর মারিয়া মাঝ হইতে একখান খাম উঠাইতো।

আমার বুকের মধ্যখানটায় তখন ধুক ধুক করিতেছে। কে জানে টিয়া কোন খাম আনিয়া জয়নুদ্দিনের হাতে দেয়!

খাম খুলিয়া জয়নুন্দিন উচ্চস্বরে পড়িতেন,"আফনার মতো চান কপাল লইয়া এই দুনিয়ায় দ্বিতীয় কোনো মানব শিশু জন্মায় নাই, আফনার জন্য অতি রূপবতী এক রাজ কণ্যার জন্ম হইয়াছে, যদিও রাজ কণ্যা এখনও নাবালিকা।...........আমি পকেট হইতে দুই টাকার একখান নোট বাহির করিয়া জয়নুদ্দিনের হাতে দিয়া পুলকিত মনে হাঁটিতে হাঁটিতে রমনা পার্কে চলিয়া যাইতাম।

রমনার বেঞ্চিতে শুইয়া আকাশের দিকে মুখ করিয়া "রাজকণ্যার" স্বপ্নে বিভোর থাকিতাম। চোখ দুইটা বুজিলেই অনুভব করিতাম, এই বুঝি রাজকণ্যা ডানায় ভর করিয়া আসিয়া আমার কপাল ছুঁইয়া যাইবে.......এই বুঝি.....আসিবে।

আরেকদিন খাম খুলিয়া আমার মুখের দিকে খানিক তাকাইয়া থাকিয়া বলিলেন,"আফনার তো মিয়া কণ্যা রাশি, কণ্যাদের কাছ থেইকা আফনি সাবধান থাকিবেন, অন্যথায় জীবন বরবাদ হইয়া যাইবো!"

আমি আগেকার মতো পকেট হইতে দুই টাকার একখান মলিন নোট বাহির করিয়া জয়নুদ্দিনের হাতে দিয়া রমনার উদ্দেশ্যে হাঁটিতে থাকিতাম........।

পাশ দিয়া হাঁটিয়া চলা রমনীদের দিকে আড় চোখে তাকাইয়া তাকাইয়া দেখিতাম-

কই, কেহই তো আমার দিকে তাকাইতেছে না! জয়নুদ্দিন শালা একটা বোগাস! আমার কণ্যা রাশি-টাশি কিছুই না। সব মিথ্যা, সব মিথ্যা আর ভাওতাবাজি।........

সেই জয়নুদ্দিন আজ কোথায় আছেন, কেমন আছেন জানা নাই। একবার শুনিয়া ছিলাম, তিনি ব্যস্ত এই শহরের কোনো এক ফুটপাতের ধারে বসিয়া টোকমাইর দানা আর ইসুবগুলের শরবত বেচিতেছেন......









২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

×