অনেক দিন আগেকার কথা। তখন প্রেসিডেন্ট হননি তিনি। গুলশান-২ এর মোড়ে জ্যামের মধ্যে আটকে আছি আমরা দুজন। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মাসটা ভাদ্র কিংবা আশ্বিন হবে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। আমার গাড়ির ডান পাশে তাঁর গাড়ি। আমার ড্রাইভার এর বাড়ি ছিল কিশোরগঞ্জ।
সে আমাকে দেখিয়ে বলল, "চার দেখুইন যে দেখুইন যে, আমরার হামিদ চা্ব।"
আমি ঘাড় বাকিয়ে দেখলাম। শান্ত সৌম্য চেহারর একজন মানুষ বসে আছেন ভিতরে। বিরক্তির ভাবলেশ মাত্র নেই চেহারায়।
হাত উঠিয়ে সালাম করলাম আমি। শিশুদের মতো হেসে হাত তুলে আমার সালামের জবাব দিলেন। একটা পথশিশু ফুলের মালা বেচার জন্য দৌড়ে এলো। তিনি গাড়ির গ্লাস নামিয়ে ছেলেটির হাত থেকে ফুল নিলেন। তার হাতে একটা নোট গুজে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন।
শিশুটি খানিক সময় অবাক চোখে তাকিয়ে রইল। নিজেই নিজের হাতটা একবার মাথায় বুলিয়ে নিল। তার হয়তো বিশ্বাস হচ্ছিল না........।
এমন সময় সিগনাল ছেড়ে দিল। আস্তে আস্তে গাড়ি সামনের দিকে এগুতে শুরু করলো।
আমি পলকহীন দৃষ্টিতে মহান নেতার গাড়িটির দিকে তাকিয়ে রইলাম। যতক্ষণ না সেটি দৃষ্টির আড়াল হলো.........
এত এত খারাপ রাজনীতিকদের ভিড়ে এ মানুষটি সত্যিই বিস্ময়কর বটে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

