সেই মানিকের দেখাও মেলে না এখন আর....
১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেই দিনটির কথা আছে কি মনে? ঐ যে সেই দিনটির কথা.....? টিপ টিপ বৃষ্টি পড়ছিল গোধূলি বেলার কিছু আগে। স্টেশনে দাঁড়িয়ে ছিলাম দুজন। ট্রেনের অপেক্ষায়। আছে কি মনে....?
সেই দিনটির কথা? যেদিন খুব কাছাকছি, খুব পাশাপাশি ছিলাম দাঁড়িয়ে......। ট্রেনটা আসি আসি করেও আসছিল না। মানিক নামে ছোট্ট এক কিশোর লেবু আর আদা মিশ্রিত দু'কাপ গাঢ় লিকারের চা হাতে দিয়ে আমাদের গন্তব্য জানতে চেয়েছিল?......আছে কি মনে?
জানি নেই। হয়তো বা আছে...।
এখনও টিপ টিপ বৃষ্টি হলে গোধূলি বেলার আগে আগে নিজের অজান্তেই সেই স্টেশনে গিয়ে দাঁড়িয়ে কিছু একটা খুঁজে ফিরি.....। হুম নিজের অজান্তেই খুঁজে ফিরি কিছু একটা। এদিক ওদিক তাকাই, স্টেশনে ট্রেন আসে, আবার হুইসেল বাজিয়ে তা চলে যায়....শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকি কিছু সময়। সেই মানিকের দেখাও মেলে না এখন আর....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুন
থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন