somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাচ নং ১৪...........

২০ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ১৪ ব্যাচের কথা বলছি। ঢালাওভাবে গোল্ডেন আর এ প্লাস পাওয়ার জন্য আমরা যেভাবে এ ব্যাচটিকে দায়ী করছি তা মোটেও ঠিক নয়। কেন না, এখানে প্রবলেমটা সিস্টেমের। সিস্টেম পাশের হার আর এডুকেশন সেক্টরের উন্নতি দেখাতে গিয়ে আজ এ জটিল অবস্থার সৃষ্টি করেছে.....।

আমি বরাবরই বলছি, আমাদের দেশে বর্তমানে সবচেয়ে ভয়াবহ আর নজিরবিহীন বাজে অবস্থার মধ্যে রয়েছে "শিক্ষা খাত"। ভাবতে অবাক লাগে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রও ফাস হয় এখন। এক শ্রেণীর বাবা-মা সেসব প্রশ্নপত্র কিনে ছেলে মেয়েদের হাতে তুলে দেন। এর ভয়াবহতা যে কিরূপ হতে পারে, একবারের জন্যও ভাবেন না তারা। তারা শুধু চান, তার সন্তান এ+ পাক। তার মেধা আর মননের বিকাশ ঘটুক আর না ঘটুক এ+ টাই তাদের কাছে মূখ্য বিষয়।


১৪ ব্যাচ ঢাবির অপরাজেয় বাংলায় যেভাবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে আন্দোলন করছে, তা দেখে সত্যিই মায়া লাগছে।

ঢাবিতে যে ধরনের প্রশ্নপত্রের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেয়া হয় সেটির মান নিয়ে সন্দেহের অবকাশ নেই। এটি একটি স্ট্যান্ডার্ড মানের বাছাই প্রক্রিয়া। এ প্রক্রিয়া নিয়ে যে বা যারা প্রশ্ন তুলেছে বা তুলবে- তাদের যোগ্যতা ও প্রকৃত মেধার মান নিয়ে আমি শঙ্কিত। এটি এক ধরনের অসংলগ্ন প্রলাপ ব্যতীত আর কিছুই নয়।

তবে এর জন্য শিক্ষার্থীদের প্রস্তুতির উপযুক্ত সময়ের প্রয়োজন। যে সময়টি এবার তারা পায়নি। কেননা ঢাবির ভর্তি পরীক্ষায় যে ধরণের প্রশ্ন করা হয়- পর্যাপ্ত প্রস্তুতি ব্যতীত একজন ইন্টার মেডিয়েট পাশ করা শিক্ষার্থীর পক্ষে ৩০ ভাগ প্রশ্নেরও সঠিক উত্তর দেয়াও সম্ভব নয়।

মাননীয় ভিসি স্যারকে অনুরোধ করবো, দয়া করে বিষয়টি একটু ভেবে দেখবেন। পূর্ব ঘোষণা ব্যতীত এ ধরনের একটি সিদ্ধান্ত নেয়া কতোটা যৌক্তিক....।

ওদের মুখের দিকে তাকিয়ে এবারের মতো দ্বিতীয়বার পরীক্ষা দিতে ওদের সুযোগ দেয়া হওক।.....এতে দেশ ও জাতির এমন কোনও ক্ষতি হয়ে যাবে বলে আমি মনে করি না।



হাবিবুর রহমান জুয়েল
সাবেক শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়













০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×