somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আপনার গা থেকে কেমন যেন ভোদকা একটা গন্ধ আসছে দুলাভাই।"

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ অফিসে এসে গল্প করছিলেন একজন। গতকাল সারাদেশ যখন বিদ্যুৎ বিহীন অন্ধকারে নিমজ্জিত, তখন তিনি মালিবাগে তার শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শ্বশুর বাড়ি গিয়ে ভীষণ চাপ অনুভব হওয়ায় দৌড়ে বাথরুমে গেলেন। কৃতকর্ম শেষে কল ছেড়ে দেখেন পানি নেই। ফ্ল্যাশ ট্যাংকের বাটনে যতবার চাপ দেন। তত বারই ফোস ফোস শব্দ বের হয়। তার মানে ফ্লাশ ট্যাংকও ফাঁকা।

টিস্যু খুঁজতে গিয়ে দেখেন- খালি রোলটা কাৎ হয়ে পড়ে আছে। বেচারা চিন্তায় পড়ে গেলেন। কাউকে ডাকবেন তাও পারছেন না। প্রায় আধ ঘন্টা বসে থাকার পর মাথায় বুদ্ধি এলো। পকেটে হাত দিয়ে পকেট থেকে রুমাল বের করলেন। রুমাল দিয়ে টিস্যুর কাজ সেরে তা কমোডের ভিতর ফেলে বের হয়ে এলেন।

টেনশানে ঘেমে নেয়ে একাকার অবস্থা বেচারার।

বের হতেই শালিকা দেখে বলল- দুলাভাই এনি প্রবলেম?

"নো নো, নো প্রবলেম" হাসির ভান করে বললেন দুলাভাই।

"পানি ছাড়া বাথরুমে এতক্ষণ কি করলেন দুলাভাই?"

"কই না তো কিছু না। অযু করতে চেয়েছিলাম, আসরের নামাজ পড়বো তো তাই।"

"আপনার গা থেকে কেমন যেন ভোদকা একটা গন্ধ আসছে দুলাভাই।"

"ঘামের গন্ধ। ঘেমে টেমে কি অবস্থা দেখ না?"

"ও আচ্ছা।"

"ইয়ে এক জগ পানি দিতে পারো? অযুটা সেরে নেই।"

"এক জগ হবে না। তয় এক মগ দিতে পারি। কলস থেকে খাবারের পানি ঢেলে দিতে হবে। পানির খুব ক্রাইসিস যাচ্ছে।"

"আচ্ছা তাই দাও।"

শালিকা পানি নিয়ে আসলে বেচারা বাথরুমে ঢুকে আধামগ দিয়ে কোনো রকম কমোড ক্লিয়ার করলেন। আর আধামগ দিয়ে দায়সারাভাবে শৌচকর্ম সারলেন।

গল্পটা শুনে হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাবার উপক্রম হয়েছিল আমার।










৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

×