হেমন্তের সকাল.....
০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
....টুপ টুপ শব্দে শিশির পড়ছে। পৃথিবীর মধুরতম শব্দের একটি হচ্ছে গাছের পাতায় পড়া শিশিরের টুপ টুপ শব্দ।
পাতলা কুয়াশার আবরণ ভেদে করে ভোরের আলো ফুটতে শুরু করেছে।
বাঁশ ঝাড়ের ফাঁক ফোঁকড় গলে কচি রোদ এসে ডোবার ধূমায়িত কালো জলের উপর এসে পড়ছে। ভেসে থাকা কচুরি ফুলগুলো নরম রোদের ছোঁয়া পেতেই কিশোরির প্রাণবন্ত হাসির মতো হেসে উঠেছে যেন।
কোনো এক সৌখিন গৃহস্থের পালা কয়েকটি রাজহাঁস রাস্তার ধারের শস্যবিহীন জল-কাদায় ভরা জমিতে খাবারের সন্ধানে নেমে এসেছে।
ঘিয়ে রঙের চাদর গায়ে লাঠি ভর দিয়ে মানিকের চায়ের দোকানের দিকে হেঁটে আসছেন একজন। মানিকের টং দোকানটিতে ভিড় জমতে শুরু করেছে। টুং টাং শব্দে একের পর এক চা বানিয়ে চলছে সে। চায়ের সাথে চলছে মুড়ি কিংবা মচমচে বেলা বিস্কিট।
পাশের একটা জমিতেই চলছে ধান কাটার উৎসব। এই সাত-সকালে কোথা থেকে যেন এক ঝাঁক রঙ বেরঙের কবুতর উড়ে এসে ধানক্ষেতটির মাঝে নেমে পড়লো। তাদের দেখে নেমে এলো কয়েকটি ভাত-শালিকও।
হেমন্তের হীম হীম সকালে এরকম মনমুগ্ধকর দৃশ্য একেবারে মন ছুঁয়ে গেল....। বিধাতা সত্যিই এই বাঙলাকে অনেক সুন্দর আর বৈচিত্রময় রূপ দান করেছেন। যার সন্ধান আমরা অনেকেই খুঁজে পাই না.....।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে...
...বাকিটুকু পড়ুন
আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

জিম করা কি হারাম?হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর...
...বাকিটুকু পড়ুনপ্রচন্ড রোদে
সাইফুল ইসলাম সাঈফ
রূপসী এদিক ওদিক কী খুঁজো
মনের মতো কাঙ্ক্ষিত পুরুষ
এভাবে সোনালি কতোদিন বিনষ্ট করবে
আমায় একটু ভেবে দেখো।
শূন্য হৃদয় নিয়ে কেঁদে মরি
কেউ নেই পাশে, গেছে সবাই ছাড়ি।
দরিদ্র বলে জুড়েনি তাই... ...বাকিটুকু পড়ুন