গতকাল রাত সোয়া চারটায় শেষ করলাম আমার নতুন "উপন্যাস" লেখার কাজ।
ভেবেছিলাম এবার মেলায় নুতন কোনও লেখা দিবো না। তারপরও "কাকলী প্রকাশনি"র ব্যবস্থাপক ইমরান ভাইর অনুরোধে উপন্যাসটি শেষ করতে হলো।
তিনি অনুনয় করে বলেছেন, আমি যেন লেখালেখির ধারাবাহিকতা নষ্ট না করি। তাঁর অনুরোধ রক্ষার্থেই লেখাটি শেষ করতে বাধ্য হলাম। কেননা এই লোকটি আমার লেখার এক প্রকার অন্ধভক্ত।
"মায়ার কাজল" পড়ে একদিন রাত তিনটা বাজে ফোন দিয়ে কান্নাভেজা কণ্ঠে বললেন-"ভাই এ মুহূর্তে আপনাকে ছুঁয়ে দেখতে ই্চেছ করছে....।"
আমি অবাক হয়ে জানতে চাইলাম "এই রাতে। কেন ভাই?"
তিনি জবাব দিলেন, "জানি না ভাই। তবে আগামী কাল অবশ্যই আপনি বাংলাবাজার এসে আমার সাথে দেখা করবেন।"
তারপর জানতে পারলাম, উপন্যাসের নায়িকা বিলুর জন্য তার বুকের ভেতরটা হু হু করছে। বিলুর জন্য কেঁদে কেটে অস্থির অবস্থা বেচারার। শুনে মোটেও অবাক হইনি। কেন না বিলুও জন্য কেঁদেছি আমি নিজেও...।
এই মায়ার কাজলের জন্য প্রিয় ধ্রুব এষ আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। সে গল্প আরেকদিন বলবো।
...........................................
জানি না শেষ পর্যন্ত নুতন লেখাটি আলোর মুখ দেখবে কিন। উপন্যাসের নামটি এ মুহূর্তে বলতে চাচ্ছি না। আগে প্রচ্ছদ হওক তারপর জানাবো।.....
সবার দোয়া কামনা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
