somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আস্তিক-নাস্তিক উভয়ের জন্য এই লেখা...

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)

আচ্ছা আমাদের জন্মদাতা পিতা-মাতা আমাদের কাছে কতোটা প্রিয়?
- পৃথিবীর সবচেয়ে প্রিয়। এ ব্যাপারে পৃথিবীর কোন সন্তানের দ্বিমত নাই।

জন্মদাতা পিতা জন্মের পর আমার কানের কাছে মুখ নিয়ে এই বলে আযান দিয়েছেন যে, "আল্লাহু আকবার" "আল্লাহু আকবার"।

যখন আমার বয়স আট বছর। আমাকে সাথে নিয়ে নামাজে দাঁড়িয়েছেন। তখনও তাঁর মুখ থেকে আমি শুনেছি, "আল্লাহু আকবার" "আল্লাহু আকবার"।

যখন আমাদের বাড়িতে মেহমান এসেছে, এবং একটি মুরগি জবাই চলছে তখনও ছুড়ি চালানোর সাথে সাথে আমি শুনেছি আব্বা বলছেন "আল্লাহু আকবার" আল্লাহু আকবার"।

একদিন প্রশ্ন করলাম- "আব্বা আল্লাহু আকবার" এর মানে কি?

আব্বা জবাব দিলেন, "আল্লাহু আকবার" মানে আল্লাহ সবচেয়ে বড় এবং মহান।

জিজ্ঞেস কলাম, "আব্বা তিনি কি আপনার চেয়েও বড় কিংবা মহান?"

আব্বা গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, "হুম।"

"তিনি কি মার চেয়েও মহান?"

একেই ভাবে আব্বা জবাব দিলেন,"হুম, সবার উপরে তাঁর স্থান। তাঁর উপরে কেহ নাই। আমরা সকলে তাঁর সৃষ্টি এই পৃথিবীতে চোখ মেলে যা কিছু দেখছ, সবই তাঁর সৃষ্টি।"

একদিন মাকেও প্রশ্ন করলাম, "আচ্ছা মা, আল্লাহু আকবার মানে কি?"

মাও আব্বার মতো একই জবাব দিলেন।

সেদিন থেকে আমার মাথায় গেঁথে গেছে আল্লাহ মহান। তাঁর উপরে কেহ নাই।.... কেন না আমার আব্বা বলেছেন- আল্লাহ মহান। আমার মা বলেছেন, আল্লাহ মহান। সন্তানের কাছে তাঁরা তো আর মিথ্যা বলতে পারেন না।

(২)

আচ্ছা আমার জন্মদাতা পিতা-মাতাকে কেউ যদি কোন দিন গালি দেয় তবে কেমন লাগবে আমার কাছে বলুন তো?

জানি এর উত্তরটা সবারই জানা।

এখন প্রশ্ন হচ্ছে, আমার পিতা-মাতা যাকে "মহান" বলে আমার কাছে পরিচয় করিয়ে দিয়েছেন কোন এক দিন। যাঁর অবস্থান তাঁদেরও উপরে বলেছেন, সেই মহান আল্লাহ কে কেউ যদি গালি দেয় তবে কি খারাপ লাগার কথা নয় আমার কাছে??

জানি এর উত্তর জানা নেই "কিছু" মানুষের কাছে। লেখার এ অংশটি সেই মুষ্টিমেয় "কিছু" মানুষের জন্য, যারা সেই "মহান" আল্লাহকে তাদের বিভিন্ন লেখায় গালি দেন তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকেন।

আপনি নাস্তিক। মানে সেই "মহান" এর উপর আপনার কোন বিশ্বাস নেই। তাতে আমার কিংবা আমার পিতা-মাতার কিছুই যায় আসে না। কিন্তু আমার পিতা-মাতা এবং আমার বিশ্বাসকে আপনি খাঁটো করে দেখতে পারেন না। তাচ্ছিল্য করতে পারেন না। সেই অধিকার আপনার নেই।.....

(৩)

আমার পিতা-মাতা ছোট বেলায় আমাকে শেখান নি যে, সেই "মহান" আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, তুমি তাকে হত্যা করবে। তাই তাঁদের কাছ থেকে "হত্যা" করার বিষয়টি আমি শিখি নি।

আপনারা যারা "মহান" আল্লাহ এর উপর বিশ্বাস স্থাপনকারী অর্থাৎ আস্তিক বা বিশ্বাসী। আপনাদের পিত-মাতা কি শিখিয়েছেন যে, "মহান" আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে তাকে তোমরা হত্যা করবে??

আপনারা কি আপনাদের পিতা-মাতার আদর্শে পরিচালিত হচ্ছেন? না-কি অন্য কারো আদর্শে?

যদি অন্য কারো আদর্শে পরিচালিত হয়ে থাকেন। তবে এই "অন্য কেউ" টা কি সত্যিই আপনাদের সঠিক পথে পরিচালিত করছেন??

ভেবে দেখুন...।

আমার জানামতে পবিত্র কোরআন এর কোথাও "মহান" আল্লাহ তালা নাস্তিক হত্যার বিষয়ে কোন হুকুম দেন নি। হাদিসের কোথাও উল্লেখ নাই, রাসূল পাক (স.) নাস্তিক হত্যার বিষয়ে কোনো আদেশ দিয়েছেন।

তাহলে??

একবার ভাবুন প্লিজ...

















১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×