somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন নির্বাচিত মেয়র জুলমত..

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"শফিক চাচা বাড়িত আছেন নি? আরে ওওও চাচা? চাচি আছেন গো বাড়িত? আমার ভাই বোনেরা কই?"

"কে?"

"আমি চাচা আমি। একটু দরজাডা খুলেন।"

"কেডা আফনে?"

"আমি জুলমত, চাচা। আফনাগো সন্তান- জুলমত।"

জুলমত এবার পৌরসভার একজন মেয়র প্রার্থী।

শফিক চাচা দরজা খোলার পর জুলমত দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন শফিক চাচাকে। চোখে মুখে হাসির ঝিলিক ছড়িয়ে বললেন- "চাচা আফনাগো দোয়া নিতে আইছি। একটু দোয়া দিয়া দেন চাচা। আমি আফনাগো সন্তান চাচা। চাচি রে বইলেন দোয়া করতে। আর চাচা ভোটটা কিন্তু আমারেই দিবেন চাচা।"

"আচ্ছা বাবা দিমুনি।"

ভোটটা শফিক চাচা জুলমতকেই দিলেন।

নির্বাচনের তিন মাস পর। একদিন শফিক চাচা মেয়র সাহেবের অফিসে গেলেন। জুলমত পৌরসভার নির্বাচিত মেয়র হয়েছেন।

মেয়র অফিসের কর্মকর্তা: কার কাছে যাইবেন?

"একটু মেয়র সাবের লগে দেখা করতে আইছি।"
"আপনেরে চিনে নি?"
"চিনবো না ক্যান? আমগো নিজের ছেলে-পুলের মতোনই আপন। খুব ভালা মানুষ। আমনে যাইয়া আমার নামডা খালি একটু কন। কন যে উত্তর নামাপাড়ার তোন শফিক চাচা আইছে।"

কর্মকর্তা মেয়র সাহেবের রুমে গেলেন। শফিক চাচার নাম ঠিকানা বললেন।

মেয়র সাহেব মাথা চুলকে বিরক্তির সুরে বললেন, "নাহ এই নামে কাউরে চিনি না। যত্তসব আউল ফাউল লোকজনের যন্ত্রনায় মনে হয় দেশ ছাইড়া পালাই। যাও বাইরে বসতে বলো। বলো যে ব্যস্ত আছি।"

কর্মকর্তা বাইরে এসে বিরস বদনে বললেন, "আপনেরে চিনতে পারে নাই। বাইরে বসেন। মেয়র সাব ব্যস্ত আছেন।"

"জ্বে বাজান, আমার নাম ঠিকানাটা ঠিক মতো বলছেন তো? আমারে না চিনার তো কথা না। আমারে ভালা মতোন চিনে। ভোটের আগের রাইতে আমারে জড়াইয়া ধরছে।"

"হ হ বলছি বলছি। যান বাইরে যাইয়া বসেন। নাইলে কালকা আসেন। ঝামেলা কইরেন না। ভিড় কমান। ভিড় কমান।"

ঘণ্টা চারেক গেটের বাইরে বসে থেকে চোখ মুছতে মুছতে শফিক চাচা হাঁটতে লাগলেন। বুকের পাঁজর কাঁপিয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। পাঞ্জাবির হাতা দিয়ে চোখ মুছেতে মুছতে হাঁটতে লাগলেন তিনি.... হাঁটতে হাঁটতে ভাবতে লাগলেন নানান কথা...

আগামীকাল নির্বাচিত মেয়রগণ কল্পিত মেয়র জুলমতের মতো হবেন না। এমনটাই আশা করছি আমরা....... নির্বাচনের আগের মতো নির্বাচিত হবার পরও তারা শফিক চাচাদের চিনতে ভুল করবেন না... তাদের চোখের জল ঝরাবেন না... এমনটাই প্রত্যাশা আমাদেরন।


সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×