তিনজন সোজা বন্ধুক তাক করে রেখেছেন গাড়ির দিকে। একজন ইশারায় বললেন, "গাড়ি সাইট করেন। গাড়ি সাইট করেন।"
গাড়ি সাইট হলো।
"গাড়িতে এত লোক কেন?"
"জ্বি সবে তো তিনজন। আমরা দুজন আর ড্রাইভার।"
"হুম। গাড়িতে মুখ লুকিয়ে রেখেছে উনি কে?"
"জ্বি আমার ভায়রা ভাই। স্ত্রীর আপন বড় বোনের হাজব্যান্ড।"
"অমন মুখ লুকিয়ে আছে কেন?"
"জ্বি না একটু কাৎ হয়ে আছেন। একটু বেশি খেয়েছেন তো। তাই শরীরটা ভালো লাগছে না।"
"এহ হে। -স্যার পাওয়া গেছে.....। খাইয়া একদম লোড। টাল হয়ে পড়ে আছে।"
ভায়রা ভাই চোখ মেলে পুলিশ দেখে বললেন, "ঘটনা কি?"
"চেকপোস্ট পুলিশ। ঘটনা বেগতিক। বোধহয় থানায় নিবে।"
একজন গলা বাড়িয়ে বললেন, "এই যে আপনি ঝিমাচ্ছেন কেন?"
"জ্বি রাতে ভালো ঘুম হয় নি।"
"রাতে ভালো ঘুম হয় নি- নাকি আরো কারণ আছে?"
"জ্বি আছে। খাবারটা একটু ওভার লোড হয়ে গেছে।"
"ওভার লোড খাইছেন?"
"জ্বি...দুপুরের ভাতটা বেশি পড়লেই আমার ঝিমুনি আসে।"
ডায়েট কোকের খালি ডিব্বা পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে। তা দেখে বললেন, "ঐ টা কিসের ডিব্বা দেখা যাচ্ছে? বিয়ার না-কি?"
"জ্বি না কোকের ডিব্বা। ডায়েট কোক। আমি খেয়েছি।"
ডায়েট কোকের খালি ডিব্বা হাতে নিয়ে চেকপোস্ট পুলিশের মুখখানা শুকিয়ে গেল। বিড় বিড় করে বললেন, "বড় বদ লোক!"
"জ্বি কিছু বললেন?"
"নাহ কিচ্ছু বলি নাই। যান বাড়িত যেয়ে ঘুমান... অই ওনাদের যেতে দাও..."
অফিস থেকে বের হয়ে বহু স্তরের নিরাপত্তার চাদর ভেদ করে বাসায় পৌঁছলাম।
আমার কাছে "থার্টি ফার্স্ট" গুরুত্বপূর্ণ একটি তারিখ মাত্র। আর কিছু নয়। থার্টি ফার্স্ট এর বোতল পার্টিতেও আমি বিশ্বাসী নই।
২০১৫ সালটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। ২০১৬ সালটি হয়তো আরো চ্যালেঞ্জিং হবে। ২০১৬ সালে অন্তত পঞ্চাশ জন লোকের জন্য হলেও নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অন্তত একজন নতুন উদ্যোক্তা তৈরীই আমার প্রধান লক্ষ্য....
সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা....
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




