somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাত্র ৮০ টাকার জন্য ছাত্রীর আত্মহত্যা

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা শহরে একটা উৎসবের আমেজ ছিল আজ। ক্ষমতাধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এসেছিলেন...। পুরো শহর তাকে নিয়ে ব্যস্ত ছিল সারাদিন। পুরো শহর বললে ভুল হবে। বলতে হবে পুরো দেশই ব্যস্ত ছিল এক রকম।

বাংলাদেশের উন্নয়নের দারুণ প্রশংসা করে দুই দু'বার টুইট করেছেন জনাব কেরি।

বাংলাদেশের আসাধারণ উন্নয়ন ও অগ্রযাত্রায় স্বাভাবিকভাবেই আমাদের মতো তিনিও সন্তুষ্ট ও উচ্ছ্বাসিত..।

আমরা সবাই যখন জনাব কেরি সাহেবকে নিয়ে ব্যস্ত....। তার টুইট বার্তা নিয়ে আনন্দে অভিভূত,... ঠিক তখনই বুক ফাঁটা আর্তনাদে ফেঁটে পড়ছিলেন চাঁদপুরের মধ্য বাগাদী গ্রামের শায়লা বেগম।

তার চিৎকার ও কান্নার শব্দ ভারী করে তুলছিল বাগাদীর আকাশ-বাতাস। কেঁপে কেঁপে উঠছিলো কলা গাছের শুকনো পাতাগুলো। তাপ মরে আসছিল ভাদ্রের প্রখর রোদেরও...

পরীক্ষার ফি বাবদ বকেয়া থাকা মাত্র ৮০টি টাকার জন্য শিক্ষকের করা অপমান সহ্য করতে না পেরে সকালে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে শায়লা বেগমের ১৪ বছরের মেয়ে সাথী আক্তার।

বাগাদী গণি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল সাথী আক্তার।

একদিন উন্নয়নের সর্বোচ্চ শিখড়ে পৌঁছবে এই দেশ। দেশে আরো অনেক অনেক উন্নয়ন হবে। আমাদের এই পোড়া শহর ফ্লাই ওভারে ওভারে ছেয়ে যাবে। প্রমত্তা পদ্মা নদীর উপর বিশাল আকারের সেতু হবে। রামপালে বিদ্যুৎ কেন্দ্র হবে। কুয়াকাটায় নতুন বন্দর হবে। নতুন এয়ারপোর্ট হবে। পূর্বাচলে একশ' তলা বিল্ডিং হবে। শহরের রাস্তাগুলোতে এয়ার কন্ডিশন বাস চলবে। মেট্র রেল হবে। কর্মকর্তা কর্মচারিদের বেতন-ভাতাদি বাড়বে....।

দেশ একদিন সিঙ্গাপুর মালয়েশিয়া হবে নিশ্চিত।

কিন্তু.... সাথী আক্তার আর ফিরে আসবে না.....। সে চলে গেছে ঐ আকাশে, আমাদের এই উন্নয়নের বুকে কষে একটা লাথি মেরে সে চলে গেছে চির তরে...

ভালো থাকিস সাথী। ভালো থাকিস বোন আমার....উন্নয়নের নিচে চাপা পড়া তোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি....



সাথী আক্তার

সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ২:৫৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×