হে প্রিয় স্বদেশ, ওহে নিভৃত আবাস
সুখ তত্ত্বে তোর তরে আমি চির শ্রান্ত
মিলেনি দেখা তার খুঁজে এ সারা প্রান্ত
বিষন্ন ভীষন কষ্টকর এই বাস
স্বৈর প্রভাবে বেহুদা ধর্ষিতার লাশ
অভক্ষ ভক্ষণে অজস্র কায়া আক্রান্ত
বক্ষ রক্ষণে অস্ত্রে বস্ত্রে ভায়া বিভ্রান্ত
বৈর স্বভাবে সুধা বিহীন বারমাস।
শুদ্ধ ভূমি হারালে শান্তির মোহ মায়া
নিষিদ্ধ হবে না কভু পাপের মোহড়া
পাপীর ধরা ছাড়বেনা পাপের ছায়া
শান্তি ফিরিয়ে, ভ্রান্তি ছিনিয়ে দাও নাড়া
হে বঙ্গ মা, লও মোরে আপন করিয়া
আমি দেখিব ঝলকানি আলোর সাড়া।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


