স্বাধীনতা চাই বলে করেছি হুঙ্কার,
করেছি সভা মিছিল কতকাল ধরে,
ছেড়েছি আপন ভিটা ছেড়েছি আহার,
দাবি আদায়ের হাল ধরেছি অঝোরে।
রক্তক্ষয়ী যুদ্ধ বহে মহাচরাচরে,
আপন স্বজন সাথী ফিরে না যে আর,
লাশের মিছিল রন্ধ্রে রন্ধ্রে মৃত্তিকার,
হায়েনারা হলি খেলে রক্তের সাগরে।
দেশ পেয়েছে রক্তিম এক লাল সূর্য,
দাবিগুলোর মিলেছে পূর্ণ স্বাধীনতা,
বেনামীরা অধিকার করে নিল ধার্য,
পর গোলামী আজও মোর জান পন্থা।
এ কি ছিল তবে মোর স্বপ্নের লালনে?
প্রশ্নটির স্বাধীনতা বিলুপ্ত হরনে।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



