একুশ আমাদের প্রথম ইতিহাস প্রথম অহংকার
একুশ আমাদের মূল প্রেরণা প্রিয় স্বাধীনতার।
একুশ তুমি ঘুমন্ত বাঙালির জাগরণের সেই গান
একুশ তুমি দামাল ছেলের মাতৃমায়ার টান।
একুশ তুমি দূর করেছো গোলাবারুদের ভয়
পৃথিবীর বুকে রক্তে লেখা এক নতুন বিস্ময়!
একুশ তুমি বিশ্বজুড়ে বাংলার জয়কার
একুশ তুমি এই বাঙালির বিস্ময় জেগে উঠার।
একুশ তুমি মায়ের মুখে বর্ণমালার হাসি
মাকে ভালোবাসি বলে তোমায় ভালোবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



