somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাখ্যাসহ বাংলা সাহিত্যের প্রথম বর্ণ প্যালিন্ড্রোম কবিতাটি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরম কথার থাক মরম
হাফেজ আহমেদ

কথা লাভের ভেলা থাক
মধু রথের ধুম
মেরু তার বারতা রুমে
মরু শাঁ শাঁ রুম।

খালি বিদায় দাবি লিখা
দীন রবের নদী
নম নম এমন মন
ধী মন জনম ধী।

মেঘে মেঘে ঘেমে ঘেমে
তহু কেনা নাকে হুত
জাতা কঠিন ঠিক তাজা
তবু জম মজবুত।

বি দ্র- কবিতাটির প্রতিটি চরণ ডানদিক হতে বামদিকে পড়ে গেলে যেমন হবে ঠিক বামদিক হতে ডানে পড়ে আসলে একই রকম হবে।

ব্যাখ্যা-

কথা লাভের ভেলা থাক
মধু রথের ধুম
মেরু তার বারতা রুমে
মরু শাঁ শাঁ রুম।

জীবনের সকল রূপকথা ও মধুর অর্জনগুলোর জাঁকজমকপূর্ণ ভেলা আজ এখানেই থাক। কারণ জীবন মেরু এখন তাঁর প্রস্থানের মরু কক্ষে বা সন্ধিক্ষণে অবস্থান করছে।


খালি বিদায় দাবি লিখা
দীন রবের নদী

নিয়তির মাঝে জীবনের যে প্রস্থানের সময় লিখা আছে, শরীরের অসহ্য যন্ত্রণা যেন সে দাবিতে এখন চরম সরব হওয়ার ঈঙ্গিত করছে। তাই জীবনের দুঃখ নদীতে সীমাহীন কষ্টের দুর্বার ধ্বনি শোনা যাচ্ছে।


নম নম এমন মন
ধী মন জনম ধী।

শরীরের এমন ঈঙ্গিতের পরও দুনিয়া পূজারী এমন জ্ঞানী মন এখনও স্মৃতিতে বাঁচার দীপ্ত কৌতুহল ধারণ করে আছে।

মেঘে মেঘে ঘেমে ঘেমে
তহু কেনা নাকে হুত

জীবনের সমস্ত অর্জন রেখে শূন্য হাতে বিদায়ের লগ্নে কপালের ভাজে জমে থাকা কালো মেঘ আরো কালো হচ্ছে। সেই সাথে শরীর ও মনের কষ্টে হোমের আগুন দাউ দাউ জ্বলে উঠছে আর আগুনে পুড়ে কপালের মেঘলা ভাজ বেয়ে বেয়ে বৃষ্টির ন্যায় ঘাম ঝরছে।


জাতা কঠিন ঠিক তাজা
তবু জম মজবুত।

এ কঠিন মৃত্যু যন্ত্রণা যতই ভয়াবহ হোকনা কেনো, তা আজ প্রাণ কেড়ে নেয়া ছাড়া কোনোভাবেই রেহাই দিবে না।

পরিশেষে মৃত্যুর যন্ত্রণা আজ দুনিয়া পূজারী মনকে বুঝিয়ে দিতে সক্ষম হলো যে, শেষ বিদায়ের ক্ষণে জীবনের সকল অর্জন দিয়েও মৃত্যুর ভয়াবহ পরিনতি এড়িয়ে যাওয়া অসম্ভব। মৃত্যুর কাছে জীবনের সমস্ত অর্জন ম্লান হয়ে যায়

কাব্যগ্রন্থঃ নব প্লাবন
সম্পাদনায়ঃ ফরিদ উদ্দিন
বেহুলা বাংলা প্রকাশনী
স্টল নাম্বারঃ ৪৬৯, ৪৭০, ৪৭১
অমর একুশে গ্রন্থমেলা ২০২০
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৯
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×