একজন প্রবাসী ও তাঁর পরিবারের কথোপকথন
হাফেজ আহমেদ
প্রবাসী--- জানো? চারদিকে করোনা ভাইরাস। আমার রুমমেট আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলো। আমি তাঁকে হসপিটালে নিয়ে গেলাম। ডাঃ বললো তাঁকে ভর্তি করতে হবে। এত সামান্য জ্বরেও হসপিটালে ভর্তি হতে হয় এই প্রথম শুনলাম। ভর্তি করানোর ঠিক ২৫ মিনিট পর রুমে আসার আগেই পথে মোবাইলটা বেজে উঠলো। রিসিভ করতেই ডাঃ আমাকে জানিয়ে দিলেন একটি শোক সংবাদ। দু'চোখ আমার থমকে গেলো। হাত থেকে মোবাইলটা পড়ে গেলো। কিভাবে একটি জলজ্যান্ত প্রায় সুস্থ মানুষ হসপিটালে ভর্তি হওয়ার মাত্র ২৫ মিনিটের মাথায় লাশ হয়ে যেতে পারে? শুনেছি চারদিকে কেউ কেউ বলতে লাগলো, ওকে করোনা সন্দেহে নিশ্চিত বিষাক্ত ইনজেকশন পুশ করে মারা হয়েছে। কারণ, এখানে মানবতার হিসেব হয় না, হিসাব হয় লাভ-ক্ষতির। সে তো এদেশের নাগরিক নয়। এদেশের বোঝা। তাঁর পিছে ভিনদেশী সরকার এক টাকা খরচ করলেও এটি তাঁদের শুধুই লোকসান। তারপর শুনলাম তাঁর জানাজা দিতেও কেউ আসেনি । লাশটি কোথায় দাপন করেছে কেউ তা জানে না।
পরিবার--- আহারে! না জানি কোন হতভাগা মায়ের সন্তান।
প্রবাসী--- আমার বড্ড ভয় হয়। আমি দেশে চলে আসি?
পরিবার--- মন শক্ত কর। তোমার কিছুই হবেনা। তুমি দেশে চলে আসলে আমরা কি খেয়ে বাঁচবো?
প্রবাসী--- আমি যদি তাঁর মত মরে যাই তবে তোমরা কি খেয়ে বাঁচবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


