কয়েকদিন আগে হাবিবুর রহমান নামে এক বাঙালি গরু বিক্রেতার বিএস এফ এর হাতে নির্মম নির্যাতনের ভিডিও চিত্র দেখে মানুষ আতঙ্কিত হয়েছিল বন্ধু প্রতিম (!!!) দেশ ভারতের বাঙালির প্রতি আচরন দেখে । ক্ষোভে , হতাশায় আর ক্রোধে ফেটে পরা মানুষ শুধুমাত্র ফেসবুক আর ব্লগে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে পেরেছিল । কারন বাকশালের এই আমলে রাস্তায় নেমে এমন ঘটনার প্রতিবাদ জানানোর অবস্থা নেই । কোন সময় কোন রাষ্ট্রদ্রহিতার অপরাধে আবার না সারাজীবন জেল খাটতে হয়। শুধু তাই নয় মানুষ এখন দশবার চিন্তা করে ফেসবুক স্ট্যাটাস দেয় । কয়েকদিন আগে এক শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রহিতার মামলা করা হয়েছিল তার ফেসবুক স্ট্যাটাস এর কারণে । শুনেছি ব্রিটিশ আমলে সাধারন মানুষের প্রতিবাদ ঠেকাতে তাদের বলা কথার উপর কি এক আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হত । সেই ব্রিটিশ শাসন , সেই পাকিস্তানি শাসন থেকে মানুষের মুক্তি মিলেছে তবে সত্যিকার স্বাধীনতা কি মিলেছে আমাদের কপালে -- প্রশ্ন জাগে মনে ?
আজ সকালে পত্রিকার পাতায় একটা ছবি দেখে গায়ের লোম খারা হয়ে গেল । আবার হেডিং টা পরলাম এটা কি একটা স্বাধীন , গনত্রান্ত্রিক দেশের ঘটনা ? লজ্জায়, অপমানে মন টা ছোট হয়ে গেল। “পুলিশ উলঙ্গ করে পিটিয়ে পিকআপ ভানে ফেলে রাখে লিমনকে , তারপর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার ” -- এরি নাম গণতন্ত্র ? যারাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদের অবস্থা হবে লিমনের মত । একটা স্বাধীন গনত্রান্ত্রিক দেশে বিরোধী দল থাকবেই আর তাদের কাজ সরকারের ভুল ধরায় দেয়া , তারা কোন অন্যায় করলে তার প্রতিবাদ করা । কিন্তু আমাদের দেশে ক্ষমতাসিন দলের এ কেমন মনভাব - যে কোন মানুষ অন্যায়ের প্রতিবাদ করলে তাকে পিটিয়ে মেরে ফেলা হবে। সরকারের এই ভুমিকা কি বাকশালের ইঙ্গিত বহন করে না ? কয়েকদিন আগে বি এস এফ এর উলঙ্গ করে মানুষ পেটানোতে বাঙালি ক্ষোভে ফেটে পরেছিল নিকৃষ্ট এক জাতি ভারতের প্রতি । ঘৃণা আর চরম অপমানে ভারত বর্জন করার কথাও ঘোষণা হয়েছিল ফেসবুকের পাতায় পাতায় । কিন্তু এখন মানুষ যাবে কই ? নিজ দেশের সরকারের লালিত পেটুয়া বাহিনীর দ্বারা লাঞ্ছিত আর অপমানিত হবার লজ্জা বাঙ্গালি রাখবে কই ? কার বিরুদ্ধে সোচ্চার হবে ? ক্ষমতাসীন দলের ক্ষত তো এখন সমাজ আর রাষ্ট্রব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে ... হয়ত কয়েকদিন পর সৈয়দ সাহেব এক প্রেসবিজ্ঞপ্তিতে বলবেন “সরকার এসব নিয়ে চিন্তিত নয়। আরও বড় বড় সমস্যা নিয়ে সরকার ব্যস্ত।” স্তম্ভিত বাঙ্গালি আবারও চমকাবে । তাহলে সরকার কাদের জন্য কাজ করে ? কাদের স্বার্থসিদ্ধির জন্য এত ব্যস্ত?
এই দেশে সাধারন মানুষের জীবন এখন কুকুর , বিড়ালের মত । রাস্তাঘাট , শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি নিজ গৃহে মানুষের জীবন নিরাপদ নয় । মাঝরাতে কখন কার বাসায় তল্লাশি হয় , কখন কাকে ঘুম থেকে তুলে গুম হত্যা করা হয় ... আতঙ্কে দিন কাটে মানুষের । একটা নতুন দিনে হাত , পা নিয়ে বেঁচে থাকতে পারলেই মানুষ খুশি । কিন্তু এই কি ছিল আমাদের কপালে ? লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া একটা স্বাধীন , গনত্রান্ত্রিক দেশের মানুষের চাওয়া ? একেক টা নতুন দিন যেন আগের দিনের থেকেও ভয়ঙ্কর ... গনত্রন্ত যখন ক্ষমতাসীনদের জুতার তলায় তখন কাঁদা ছাড়া বাঙ্গালির গতি নাই ...কাঁদ বাঙালি কাঁদ ।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



