আমি মানুষ । বিচরণ স্বপ্নলোকে কিন্তু বাস চরম বাস্তবতায় । চারিদিকে হাহাকার ! অসহায় মানুষের কান্না , হত্যা , খুন , রাহাজানি , ধর্ষণ , শোষণের রাজনীতি, সর্বোপরি শোষিতের কান্না । মাঝে মাঝে ভাবি উট হয়ে কেন জন্মালাম না ? বিপদ দেখলেই বালিতে মুখ লুকায় । ব্যস ! সমস্যা শেষ । মানুষের কান্নার আওয়াজ কানে আসবে না , নিজ চোখে চাপাতির কোপে দ্বিখণ্ডিত মনুষ্য মুণ্ডু দেখতে হবে না –বালিশ চাপা দিয়ে থাকাতেই সুখ !!
কখনওবা ভাবি মানুষেরও যদি সাপের মত গর্ত থাকতো ? বিপদ দেখলেই ঘাপটি মেরে থাকো । ঝুট-ঝামেলা থেকে বেঁচে থাকো । তবে তখন মনে হয় গর্তের মধ্যে লাঠালাঠি , দা দিয়ে কুপাকুপি শুরু হয়ে যেত – শুরু হত “গর্ত রাজনীতি” !!
এমন একটি রাত কি বাংলাদেশের মানুষ কে কেও দিতে পারবে যে রাতে কোন গুমহত্ত্যা , কোন মা –বোনের ধর্ষণ , কোন কালো টাকার চোরাচালান হবে না – মানুষ কাঁদবে না। প্রভাতের নতুন সূর্যোদয়ে
মানুষের ঘুম ভাঙবে , কোন চাঞ্চল্যকর খবর দেখে মানুষ শিহরিত হবে না , ভাবতে হবে না আজকের দিনটা বাঁচতে পারব তো ?
মাঝে মাঝে মনে হয় মহাকাশের নক্ষত্র হয়ে জন্মাতাম ! আহ ওই দূর আকাশে জ্বলজ্বল করতাম । দুনিয়ার মানুষ গুলো অবাক হয়ে তাকিয়ে থাকতো । কবিরা আমায় নিয়ে কবিতা লিখত – নির্জীব এই আমি কবিতার বিষয়বস্তু হয়ে যেতাম ! দার্শনিকরা আমায় নিয়ে ভাবতো , জ্যোতির্বিদরা আমাকে আবিষ্কারের নেশায় ব্যস্ত থাকতো ! নির্জীব এই আমি কত মানুষের প্রেরনার কারন হয়ে উঠি ! খুব কষ্ট লাগে যখন দেখি এই সজীব , প্রানময় মানুষ আমরা অন্যের জন্য প্রেরনার কারন না হয়ে কষ্টের কারন হয়ে উঠি । স্রষ্টার সৃষ্টি শ্রেষ্ঠ জীব হয়ে নিজেদের মর্যাদা রক্ষা করি মানুষের অত্যাচার করে , শাসকদের পা চেটে আর তাদের মন রক্ষায় মানুষ মেরে ...
একেকটি নিস্তব্ধ রাত পার হয়ে যায় বিছানায় শুয়ে শুয়ে । কষ্টে বুক ভেঙ্গে আসে নিজের অক্ষমতা দেখলে – নিজ দেশের অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবার সামর্থ্য টুকু নেই –এসবই আমার আজগুবি ভাবনা প্রবাসে বসে বসে ...............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



