somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ষোল কোটি জন্তুর মাঝে দু পেয়ে মানুষ খুঁজি

০৩ রা মার্চ, ২০১২ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবিন্দ্রনাথ ঠাকুর এর একটি কথা দিয়ে শুরু করতে চাই ঃ “সাত কোটি বাঙালির হে বঙ্গ জননী, রেখেছ বাঙালি করে মানুষ কর নি।” আসলে জাতি হিসেবে আমরা কত নীচ কত হীন আর নির্লজ্জ তা বলার অপেক্ষা রাখে না। রোজদিন ঘটে যাওয়া কত লোমহর্ষক ঘটনা , শাসক কুলের কত শত দুর্নীতির রিপোর্ট প্রকাশ হয়ে পরা --- এখন খুব স্বাভাবিক মনে হয়। কারন যখন কোন জাতির সার্বিক ভাবে মূল্যবোধ ধ্বংস , নীতি নৈতিকতা বোধ লুপ্ত হয়ে যায় তখন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রত্যহ ঘটবে এমনটাই স্বাভাবিক।
কেন এত কথা বলছি সেই আসল কথাতেই আসি --- আমাদেরই কারো সন্তান, কারো ছোট বোন টুনি। মাত্র ছয় বছর বয়সে সে নিষ্ঠুর পৃথিবীর কতো গুলো মানুষ নামক কুকুরের হাতে তার জীবনাবসান ঘটলো। মাত্র পাঁচ হাজার টাকায় একটা জীবনের বিক্রি – তারপর তাকে গন ধর্ষণ , এরপর তার শরীর থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত সংগ্রহ এখানেই শেষ নয় ইতিমধ্যে মেয়েটির জ্ঞান ফিরে এলে তাকে শ্বাসরোধ করে হত্যা। শেষ হয়ে গেল একটি নিষ্পাপ প্রান। ধরা পরেছে রুবেল নামক সেই শিশু বিক্রেতা – তবে অজ্ঞাত কারনে ছাড়া পেয়েছে তার দুই সহযোগী। এ তো বললাম একটি ঘটনা – কিন্তু এমন ঘটনা এখন রোজই ঘটছে ।
আমি আইন বুঝিনা(কারন সেটা বুঝে কাজ নেই যখন যার ক্ষমতা তখন সেই আইন প্রণয়নকারী), আমি অভাবও জানতে চাই না শুধু একটা কথা আমার মাথায় ঢুকে না যারা এমন নৃশংস কাজ করলো তারাও তো মানুষ – অভাবের তাড়নায় হোক , যৌন লিপ্সায় হোক যে কাজ তারা করলো তাদের মানবিক বোধে কি একটুও নাড়া দিল না? গরীব হোক ধনী হোক তারাও তো মানুষ – কিন্তু তাদের কেন মানুষ বলি যার কোন মূল্যবোধ নেই, মানবিক বোধ নেই ?
না আমি কোন শাসক দলকে, কোন রাজনৈতিক দলকে দোষারোপ করবনা। কারন তাদেরকে আমরাই নির্বাচিত করি --- আর ভুলে গেলে চলবে না তারা আমাদেরই মত দু পেয়ে জন্তু! হয়ত ক্ষমতায় থাকার কারনে তাদের সুযোগটা একটু বেশী। যারা মানুষ মারে, ধর্ষণ করে, অন্যায় ভাবে অন্যের হক মারে তারা তো আর কেও নয় এই দেশেরই সন্তান , আমাদেরই মাঝে লুকিয়ে থাকা পশুশক্তি ।
এমন ঘটনার বিচার চাই না কারন হীরক রাজার এই দেশে সুবিচার আশা করাই ভুল। তবে সবাই এগিয়ে এলে হয়ত এর প্রতিকার করতে পারি ......... কোরআনের সেই আয়াত বারবার মনে পরে “ যে ব্যক্তি একজন মানুষ কে অন্যায় ভাবে হত্যা করলো সে যেন গোটা মানবজাতিকে ধ্বংস করলো আর যে ব্যক্তি একজন মানুষকে রক্ষা করলো সে যেন গোটা মানব জাতিকে রক্ষা করলো।"
বিঃ দ্রঃ শিরোনামটা কপি করা ।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১২ বিকাল ৪:২০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×