somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গনতন্ত্র বনাম সরকার

১৯ শে এপ্রিল, ২০১২ সকাল ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গনতন্ত্র : অ্যাঁ অ্যাঁ একি করছেন হুজুর আমার গলায় বাকশালের ট্যাগ কেন? আমি কি দোষ করলাম ?
সরকার : চুপ থাক হাঁদারাম ! সারাদিন জনগন জনগন করে চেঁচিয়ে মরছ সে হুঁশ নেই না ? এবার ট্যাগ লাগালাম যাও যত পারো চেঁচাও ।
গনতন্ত্র : সে কি হুজুর ! আমার ঘাড়ে সওয়ার হোয়েই তো আপনি আজ ক্ষমতায় !
সরকার : হুহ ! সে জ্বালায় তো মরছি। তোর সিস্টেম টাই তো গোঁদের উপর বিষফোঁড়ার মত। একে নিজের জ্বালায় বাঁচি না তার উপর পাঁচ বছর পর ক্ষমতা হারানোর আশঙ্কা ! কতো যে জ্বালায় আছি তুই যদি বুঝতি!
গনতন্ত্র : আহা !(চুক চুক) তা জনগনের জন্য একটু কাজ করলেই তো সে চিন্তা আর করতে হয় না । আর (ভয়ে ভয়ে) সারাদিন মুক্তিযুদ্ধের গানও গাইতে হয় না ।
সরকার : সাধে তো তোকে আর গাধা বলি না ! আরে ওটা তো ব্যবসার মূলধন ... ওটা ছাড়া ব্যবসা হবে কি করে ?
গনতন্ত্র : ব্যবসা ! কিসের ব্যবসা?
সরকার : দেখ এই দেশটার জন্ম থেকেই ব্যবসা । সবাই দাবি করে এটা তার একার দেশ ... বিরোধী দল দাবি করে এটা তাদের দেশ আর আমরা বলি এটা আমাদের একার। তবে যে যাই বলুক আমাদের দিকেই পাল্লাটা একটু বেশী ভারি। সে যাই হোক -- তোর তো মাথা মোটা তোর জন্য এই অঙ্ক গুলো বোঝা খুব কঠিন ।
গনতন্ত্র : হুমম ... তবে একটা জিনিস মাথায় আসছে না হুজুর – একপাশে আপনারা আর আরেক পাশে বিরোধী দল কিন্তু মাঝে আমার জনগন কি পেল?
সরকার : এই যে শুরু হল জনগনের প্যাঁচাল ! দেখ আমরা ক্ষমতায় থাকলেই জনগন সব পাবে – যা চাইবে তাই ।
গনতন্ত্র : কিন্তু সে চিত্র তো দেখছি না হুজুর । সারাদেশে গ্যাস, পানি , বিদ্যুতের অভাবে জনগনের নাকাল অবস্থা । তার উপর হত্যা , খুন, গুম তো আছেই । অসহায় মানুষ কে আর কতো কাঁদাবেন হুজুর ?
সরকার : তোর এই প্যাঁচাল বন্ধের জন্যেই তো বাকশালের ট্যাগ লাগালাম। তাও চেঁচিয়ে মরছিস ? দ্যাখ বেশী চেঁচালে কিন্তু তোকে শুদ্ধ তোর জনগণকে কয়েদখানায় পুরে রাখবো – যেমন ঢুকিয়েছি বিরোধী দলের নেতাদের ।
গনতন্ত্র : কিন্তু পাঁচ বছর পর ওরা ক্ষমতায় এলে যদি আপনাদেরও এমনি করে ......
সরকার : সে রকম অবস্থা যাতে সৃষ্টি না হয় সে ব্যবস্থাই তো করছি রে হাঁদা । (সসসসস) কিসের শব্দ আসে রে ?
গনতন্ত্র : কি আবার ? ক্ষিপ্ত জনগন বোধহয় আবার খেপেছে – আমি পালাই হুজুর । আপনি ঠেলা সামলান ......
সরকার : আহ ! এই মাথামোটা জনগন নিয়ে আর পারা যায় না । প্রতিবাদ করাই যেন এদের জীবনের মূলমন্ত্র !
তড়িঘড়ি করে ফোন করে আইন শৃঙ্খলা বাহিনীকে ...
সরকার : হ্যাঁ হ্যালো । জনগন বোধহয় আবার খেপেছে । ওদেরকে একটু ট্রিট দিতে হবে । কি বল্লা বুঝতে পারছ না । তোমাদের মত গাধাদের নিয়ে কাজ করি বলেই তো ডুবতে বসেছি । তোমাদের কাছে অস্ত্র শস্ত্র নেই না কি ? হ্যাঁ গুড ... আর বেশী ঝামেলা করলে ...... যাই হোক অত কথা ফোনে বলা যায় না একটু বুঝে নিয়ো।
আর হ্যালো হ্যাঁ ... ওপারের সাথে একটু যোগাযোগ করে রাখো আমাদের জন্য যেন কপটার টপটার এর ব্যবস্থা করে রাখে । হুমমমম কুইক ............।

সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১২ সকাল ৭:৩১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×