somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান জেনারেশন

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সেদিন আমার বাসায় আমার আত্মীয় এসেছিলেন , তাঁর ছোট্ট ছেলেগুলোর হাতে স্মার্টফোন , আমার থেকে ওয়াইফাই এর পাসওয়ার্ড নিল , না করতে পারি নাই , আত্মীয় বলে কথা । দেখি ইউটিউবে পড়ে আছে সারাদিন ।
বাসে করে বাসায় ফিরছিলাম , সামনের সিটের দুই লোক দেখি বেশ গর্ব করে বলছে - আরে জানেন না ভাই আমার ছোটটাতো এখন নিজে নিজেই গেম নামায়ে খেলে , কি যেন যুদ্ধের গেম । আমিই তো অনেক কিছু জানি না ।
আজকাল বাবা মায়েদের দেখি , কথা বলতে না পারা বাচ্চাটা যখন স্মার্ট ফোনে নিজে নিজেই ভিডিও ওপেন করে , সেল্ফি তোলে তখন সেই কথা গর্ব ভরে পাড়ায় পাড়ায় বলে বেড়ান ।
আঙ্কেলগণ , আন্টিগণ প্লিজ থামেন । গর্ব করার আগে এর কনসিকোয়েন্স চিন্তা করেন ।
একটা সময় ছিল যখন নেট এভেইলেবল ছিল না , ইন্টারনেট ছিল ব্যয়সাপেক্ষ বিষয় , সেই সময়ের শিশু কিশোরদের শৈশব কৈশর আসলেই ছিল নির্জলা নির্মল , তাদের জগৎ ছিল নিষ্পাপ নির্ভ্যাজাল । তাদের চিন্তাধারা জুড়ে ছিল তাদের বাবা মা , ভাই বোন, বন্ধু বান্ধব ।
আর এখন ক্লাস সিক্সে পড়ুয়া মেয়ে স্ট্যাটাস দেয় আমি আমার অতীত ভুলে যেতে চাই ।
কেন দেয় জানেন ?
আপনি যা পারেন না , সেটায় এখন সে পারদর্শি , স্মার্টফোনে আপনার আগোচরে আপনার সন্তান অনেক কিছু করে , আপনি সেটা বোঝেন না । বরং ভাবেন বাহ ! ওরা কি এডভান্স ! স্মার্টফোনে সব পারে !
স্মার্ট ফোনে সব পারাটা কতটুকু সেইফ ভেবে দেখেছেন ?
ইউটিউবে আপনার ছেলেটা কার্টুন দেখে , কিন্তু স্পন্সর্ড ভিডিও কি ফিল্টার করা যায় ? সেটা কি মূল ভিডিওর পাশে পপ আপ হয় না ? সেটায় যে এডাল্ট কন্টেন্ট নেই কিভাবে জানবেন ? সেখানে যে তার ক্লিক পড়ে না কিভাবে জানবেন ?
বারাক ওবামাকে চেনেন ? না চেনার কথা না , মেয়ে সাশাকে ফোন কিনে দিয়েছেন কলেজ লেভেলে ওঠার পর , তাদের কি পয়সার অভাব ছিল ? নাকি সিকিউরিটির অভাব ? সাশার ফোন কল মনিটর করা কি এতই দুরূহ ছিল ?
জাপানিজ একটা ভিডিও দেখলাম , সচেতনতামূলক ভিডিও - বাবা মা তার বাচ্চা ছেলেকে নিয়ে এসেছেন স্মার্ট ফোনের দোকানে , ট্যাব দেখছেন , বাচ্চার মায়ের সাথে পরামর্শ করছেন এটায় ভাল ভাল গেম প্রি ইনস্টলড আছে , এটাই ভাল হবে ।
দাম জিজ্ঞেস করলেন কত , রিপ্রেজেন্টেটিভ দাম বলল , এরপর জিজ্ঞেস করল কার জন্য নেবেন ?
- বাচ্চার জন্য ।
- ওর বয়স কত ?
- পাঁচ ।
- ধন্যবাদ স্যার , আপনার প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে ঠিক সাত বছর পর ।
- কি বলছেন আপনি ?
- বার বছর বয়েসই ট্যাবলেট ইউজ শুরুর এপ্রপ্রিয়েট সময় , এখন ওর বয়স তার বাবা মায়ের সাথে সুন্দর সময় কাটানোর , বাবা মায়ের স্নেহ ভালবাসাকে চেনার বয়স , before he becomes heartless .....
এখন ফেইসবুকে হোয়াটসঅ্যাপে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা চ্যাটিং করে রিলেশন করে তাদের লাইফটাকে কত জটিল করে ফেলছে , এজন্যই তো স্ট্যাটাস দেয় - " আমি আমার অতীত ভুলে যেতে চাই "।
টিচার্স লাউঞ্জে ডাইনিংয়ে একসাথে খাওয়ার সময় একদিন আমার এক শ্রদ্ধেয় স্যার বলছিলেন , আমার ছেলেটা দেখি পরীক্ষা শেষ হলেই সারাদিন তিন গোয়েন্দা, মাসুদ রানা নিয়ে পড়ে থাকে ।
আমি বললাম - স্যার ওকে নিরুৎসাহিত করবেন না , আজকাল ছেলেমেয়েরা গল্পের বই পড়া ভুলেই গেছে ।
শুধু মুখে বলিনি , স্যার আপনার ছেলে এই জেনারেশনের আর দশটা ছেলের মত না , যারা স্মার্ট টেকনোলজির স্রোতে গা ভাসায় , স্মার্টফোনের ওই আলোকিত স্ক্রিনকে আমার কাছে খুব অন্ধকারাচ্ছন্ন একটা জগৎ মনে হয় ।
এই যুগে তিন গোয়েন্দা বা মাসুদ রানার ওই আলোহীন নিউজপ্রিন্টের পাতায় যে ছেলেটা রঙিন একটা জগৎকে খুঁজে নিয়েছে সে ছেলেটাকে আমি একটা হিরের টুকরো বলব ।
ডাঃ যুবায়ের আহমেদ

plz visit my blog AmaderPage.Com
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×