
আকাশ আধার করে নামল বৃষ্টি
মৃদ্যু হাওয়ার , অপরূপ সে কি সৃষ্টি !
আঙ্গিনা ভিজে একাকার হল সারা পাড়া ,
উচাটনে ভিজে আজ হব বাধন হারা ।
সুতার বুননে নকশি কাথা
ছুয়ে দেখব নিখুত গাথা ,
সন্ধে হলে মেঘের ধমকে
কথা হবে চায়ের চুমুকে
আলতো হাতে ছিন্ন ডালে
ছুয়ে দিব ভাবনা আড়ালে
রাত্রি হলে সাগর পথে
যাত্রা হবে অচীন রথে
স্বপ্ন আমার দুচোখ ভরে
জোয়ার আসে দুকূল ধরে
নিশি হলে কাব্য লিখি
ভুল করে তোমায় দেখি ।
সময় বুঝি এমনি হয়
ভাবনা যদি সত্যি রয়
রইনা ভুলে সকল কাজ
ভুবন খুজে নতুন আজ ।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





