
নেপোলিয়ন বলেছিলেন, শিক্ষিত মা দাও তাহলে শিক্ষিত জাতি দিব।
আজ বাংলাদেশে শিক্ষার হার অনেক বাড়ছে। আমাদের সমাজে নিরক্ষরতার হার অনেক কমে গেছে। ভাল মন্দ বুঝার ক্ষমতা এখন সবাই অর্জন করেছে।
কোন দার্শনিক বলেছিলেন শিক্ষিত মানেই স্বশিক্ষিত।
কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় আজ স্বশিক্ষিত মানুষ গুল বিলুপ্ত প্রায়।
বড় বড় প্রতিষ্ঠানে পড়াশুনা করে আমরা কি পেরেছি সেই আদর্শ নিয়ে বড় হতে??
আমাদের বাবা, মা ছোট থাকতেই বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানে পড়াশুনা করান। কিন্তু আমাদের আদর্শবান করে তুলতে কি এই প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট?
আজ জাতি খাদিজার রক্তাতক্ত দেহ উপহার পেল, কিছু দিন আগে তনু। শুধু কি তাই?? আজ সামান্য মটরসাইকেলের জন্য বাবা,মা কে লাশ হতে হয়। সবচেয় ভাল বিশ্ববিদ্যালয় গুলতে পড়েও আজ আমরা জংগী উপহার পাচ্ছি।
কিন্তু এমনটা কি হবার কথা ছিল??
আমাদের কিসের অভাব?
আমার মনে হয় সব কিছুই ঠিক আছে শুধু আদর্শ টা আজ বিলুপ্ত। যেই আদর্শের অভাবে আজ আমরা নিজেকে কুয়ার গভীরে নিয়ে যাচ্ছি।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




