ছোট একটা জব করি, বাড়ি থেকে ১৮ ঘন্টার পথ।
এক বার গেলে ২য় বার যেতে ইচ্ছে হয়না (দুরত্বের কথা ভেবে)
ঈদের ছুটি না থাকায় জীবনের প্রথম বাড়ির বাইরে ঈদ করতে হল।
বাড়িতে বাবা,মা,বোন আর বউ এখন পড়া শুনা করে।
জীবনটা আসলেই অদ্ভুত।
একটা সময় অল্প কিছু হলেই অরামে কেটে যেত। আজ অনেক কিছু থাকলেও মনে হয় কিছুই নাই।
সকালে ঘুম থেকে উঠে নামাজ,একটু হাটাহাটি,সকালের রান্না,গোসল,খাউয়ার পরেই অফিস।
বিকেলে বাসায়। বাড়ি যাচ্ছি বলেও তা বাতিল করলাম (কিছু চিন্তার পরিবর্তন)
এই জন্য সবার মন খারাপ।
দিন যায়,মাস যায় কত দিবস কত উৎসব।
একটা সময় অল্প হলেও ভাবতাম এই গুলা নিয়ে। আর আজ??
রবি থেকে বৃহস্পতি এইটাই ভাবনার বিষয়।
নিজেকে একটা যন্ত্র ভাবলেও ভুল হবেনা।
ঈদে সবাইকে সাধ্যমত উপহার দিলাম কিন্তু নিজের জন্য??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




