আমি মনে করতে চাই, তবুও পারি না ,
আমি ভালোবাসতে চাই, এটাও পারি না ।
আমি স্বপ্ন দেখি, বাস্তব হয় না,
আমি কল্পনা করি, কিন্তু তুলিতে আসেনা,
আমি আল্পনা আঁকি মনে, কিন্তু আঁকা হয় না ।
আমি সুরে সুরে বলি, কিন্তু কেউ শোনে না,
আমি চিতকার করি, তবুও কেউ শোনে না,
আমি নরম করে বলি, সেটাও নাকি হয় না ।
আমি আকাশে খুজি, সেখনেও পাই না,
আমি বাতাসে খুজি, তবুও পায় না,
আমি রোদ্রে খুজি, কিন্ত সেখানেও পায় না ।
আমি আলোতে থাকি, কেউ দেখে না,
আমি আধারে থাকি, তবুও কেউ দেখে না,
আমি তোমার মাঝে থাকি, কিন্তু তুমিও দেখ না ।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




