somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'ধুতেই থাকো, ধুতেই থাকো....."

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা আল্লামা আহমেদ শফি সাহেবের বয়সটা কত যেন? ৯৫ বা ৯৬, রাইট? সে এই ওয়াজের কাজ/ব্যবসা কতদিন যাবৎ করছেন? অনুমান করতে পারি সেই ছোটবেলা থেকে অর্থাৎ কম করে হলেও ৬০/৭০ বছর হবে বলে মনে হয়। সাম্প্রতিকালে তার 'তেতুল ও নারী' বিষয়ক ওয়াজের যে ভিডিওটা বাজারে ছাড়া হয়েছে সেটা কতদিন আগের ওয়াজ? যাদের গ্রামে গন্জের ওয়াজ মাহফিল, মাওলানা, মৌলভি, পীর, মাজার, ইছালে সওয়াব কিংবা বাৎসরিক ওরশ মাহফিল সম্পর্কে ধারনা আছে তারা জানেন যে ঐ সব ওয়াজে কি ধরনের নসিহত দেয়া হয়। তাহলে ধরে নিতে পারি যে ঐ ধরনের তেতুল ও নারী বিষয়ক কথা বার্তা তিনারা দীর্ঘদিন যাবত প্রচার করে আসছেন। আওয়ামী লীগ এবার দিয়ে তিনবার ক্ষমতায়, সরকার পরিচালনার সুযোগ পেলেন। আজ যুবলীগের ইফতার মাহফিলে শেখ হাসিনা তনয় জয় বললেন তার কাছে তথ্য আছে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে! অবশ্য সামনের টার্মেই নাকি পরবর্তি কোন টার্মে পত্রিকা পড়ে তা বোঝা গেল না। কথা হলো, আওয়ামী সরকার এতদিন কেন শফি সাহেবের বিরুদ্ধে ব্যবস্হা নিল না? এখন কেন তাকে নিয়ে এত সমালোচনা করা হচ্ছে? আমি জানি গ্রামে গন্জে এখনও অশিক্ষিত, অর্ধশিক্ষিত মৌলভীরা হরহামেশাই এ ধরনের কথাবার্তা বলে যাচ্ছেন। তাদের নিয়ে সরকারের মাথা ব্যাথা নাই কেন? এমন কি টংগিতে তাবলিগ জামাতের লক্ষ লক্ষ লোকের যে বাৎসরিক সমাবেশ হয় সে বক্তব্যগুলো নিয়েও কখনো কারো মাথা ব্যাথা দেখা গেছে? যায় নাই। এসবের কারন একটাই, তাহারা এখন পর্যন্ত সরকারের জন্য রাজনৈতিক থ্রেট হয়ে উঠে নাই। যদি উঠতো তাহলে 'ঢেউ এর পরে ঢেউ' শুরু হয়ে যেত। রাজনৈতিক মাওলানা মেনন, মাওলানা ইনু সাহেবদের মূখে খই ফুটতো, নারীসমাজকে খেপিয়ে তোলা হতো। তাহলে বিষয়টা কি দাড়ালো? সব কিছুই রাজনৈতিক। শফি সাহেব ৯৫ বছর বয়সেও সরকারী চাকূরী করেন, কি এক কওমী বোর্ডের নাকি প্রধান। ইউনুসের বয়সের দোহাই দিয়ে তাকে সরানো হলেও শফি সাহেবের বিষয়ে নাক গলানো হয় নাই। বহু কায়দা কসরত করেও যখন শফিকে রাজনৈতিকভাবে নিজেদের পক্ষে আনা গেল না, উল্টো বিপক্ষে 'রাজনৈতিক ব্যাম্বো' হয়ে দাড়িয়ে গেল, তখনই তার চরিত্র হননের কাজে সরকার ও তার পরিষদবর্গ উঠে পড়ে লাগলেন। একদিকে তাকে লোভ দেখানো হচ্ছে, অন্যদিকে চোখ রাংগানো। যে করেই হোক হেফাজতকে ঠেকাতে হবে, কারন গত ৫ সিটির নির্বাচনে পরাজয়ের মূল কারন হেফাজত। ধরেই নিয়েছেন, সামনের জাতীয় নির্বাচনে প্রতিপক্ষ বিএনপিকে ঠেকাতে হলে বিশেষ করে দুটো কাজ করতে হবে ওনাদের। হেফাজত ও এরশাদকে যে করেই হোক, ভয়, ভীতি, হামলা মামলা, ষড়যন্ত্র, চক্রান্ত দিয়ে যে ভাবেই হোক নিজের পক্ষে না হলেও বিএনপির বিপক্ষে রাখতে হবে। সর্বশেষ নিউজ, হেফাজতে ইসলামের সাথে নাকি আল-কায়েদার সম্পর্ক খুজে পাওয়া গেছে। অর্থাৎ সরাসরি আমেরিকাকে ইনভল্ব করে রাখা আর কি। কিন্তু সমস্যাটা এখানেই। বাংলাদেশের প্রচুর মানুষ আওয়ামী লীগের চেয়ে বিএনপিকে খারাপ দল হিসেবে বিবেচনা করে কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক নোংরামী করতে করতে এমন জায়গায় চলে যান যেখানে চরমভাবে জাতীয় স্বার্থ ভুলুন্ঠিত হয় যেটা বিএনপির দ্বারা অতটা হয় না। যেমন 'আল-কায়দা, জংগীবাদ' নিয়ে যে ভয়ংকর খেলাগুলো আওয়ামী লীগ করেন তাতে একদিন হয়তো সত্য সত্যই বিশ্ব মোড়ল সাম্রাজ্যবাদ তার সকল টুলস ফুলস নিয়ে আল কায়েদা খুজতে এসে পড়বেন, তখন কিন্তু কোন মক্কেলের বাজারে খুজে পাওয়া যাবে না। দেশের জনগনরে চরম বিপদের মূখে ফেলে তল্পি তল্পা নিয়ে বিদেশে লুটের টাকায় নির্মিত 'সেকেন্ড হোমে' গিয়ে নিরাপদ ঠাই নিবেন। আর এসব কারনেই কিন্তু মানুষ প্রধানমন্ত্রীর ভাষায় বিএনপির 'দূর্ণীতিবাজ'দেরকে ভোট দেয় যাতে আর যাই হোক দেশের অস্তিত্ব নিয়ে টানা টানি পরবে না। হেফাজত আপনাদের ক্ষমতায় আসার পথে অন্তরায় তাই তাদেরকে নিয়ে নোংরা খেলায় মেতেছেন, তাবলীগ জামাত যদি এ রকম অন্তরায় হতো আপনারা টংগীতে আর বিশ্ব এজতেমা করতে দিতেন না। এখনো সময় আছে, হুশে ফিরে আসুন। হেফাজতের কওমী সহ সারা দেশের মাদ্রাসা শিক্ষাকে আধুনিকিকরনের ব্যবস্হা করুন। বাংলাদেশে আপনাদের হাতে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম ইসলাম বিপন্ন নয় এটা প্রমান করার চেষ্টা করুন। একটা বিষয় খেয়াল করুন, আপনারা ক্ষমতায় এলেই কেন দেশের একটা বিরাট ইসলাম বিরোধী শক্তি এত স্বস্তি অনুভব করেন? এই প্রশ্নের উত্তরটা বের করার মধ্যেই আপনাদের নির্বাচনে জয় পরাজয়ের কলকাঠি খুজে পাবেন কিছুটা। বাকী কারনগুলোতো জানাই আছে। উল্টোপথে হেটে লাভ হবে না। টিভি বিজ্ঞাপনটার কথা মনে পড়ে, 'ধুতেই থাকো, ধুতেই থাকো....."।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×