নরসিংদীর এক বোন, সবে সংসার জীবন শুরু করেছিলেন, টগবগে তরুনী প্রসব বেদনা নিয়ে দু'দিন আগে ভর্তি হয়েছিলেন এক নরপিশাচ লোভী ভুয়া ডাক্তারের ক্লিনিকে। ঔষধের দোকানে কিছুদিন কাজ করার অভিজ্ঞতা নিয়ে ঐ বদমাইশ ভুয়া ডাক্তারের এপ্রোন পরে শুধুমাত্র নখকাটার ব্লেড দিয়ে, কোন রকম এনেসথিসিয়া বা অজ্ঞান না করে পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসে। ফলে কিছুক্ষণ পর অক্সিজেনের অভাবে বাচ্চাটা মারা যায়, আর দীর্ঘক্ষণ অচেতন থাকার পর মৃত্যুর কোলে ঢলে পরেন প্রসুতি। প্রশ্ন হলো, এ ধরনের মর্মান্তিক ঘটনা বাংলাদেশে ঘটে কি করে, উত্তর হলো, আইনের শাষনের অভাবে। যে দেশে ভুয়া লাইসেন্স নিয়ে লক্ষ লক্ষ ড্রাইভার প্রতিদিন হাজারো মৃত্যুদানব বাস ট্রাক নিয়ে রাস্তায় অপেক্ষা করেন সাধারন মানুষের জান কবচ করার জন্য, আর তার পৃষ্ঠপোষক শ্রমিক নেতা কাম মন্ত্রীকে আমরা সংবর্ধনা দিয়ে বেড়াই সে দেশে আইনের শাষনের বদলে যুগের পর যুগ চলবে চামচার শাষন এতে অবাক হবার কি আছে? তবে অবাক হই যখন দেখি এটা নিয়ে কোন হইচই হয় না, ফেসবুকে স্টাটাস, পত্রিকায় হেডলাইন, রাস্তায় মানব বন্ধন হয় না, টকশোতে দাপাদাপি হয় না, কারন এটাতো রাজনৈতিক ঘটনা নয়। এখানে কারো পলিটিক্যাল গেইন, লসের ব্যাপার নাই। আল্লামা শফি, গোলাম মওলা রনি, সুরন্জিত বাবু, আবুল হোসেনের বিষয় হলে না হয় ভিন্ন কথা হতো। শাহবাগে গণজাগরণ হতো না হলে মতিঝিলে ইসলামী গণজাগরন হতো।
বাংলাদেশের সকল সরকার ধান্দাবাজ সরকার, তাদের ধ্যান জ্ঞান স্বপ্ন হলো ক্যামনে ক্ষমতায় যাওয়া যায় আর ক্যামনে ক্ষমতায় থাকা যায়। জনগনরে কিছু মূলা দেখিয়ে পথচলা আর লুটপাট অব্যাহত রাখা। নাইলে এসব ঘটনা কেমনে এখনো ঘটে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


