somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইজি সাহেব শুনেছি অনেক ট্যালেন্ট মানুষ, সুতরাং বলবো.........

২৪ শে মে, ২০১৪ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, “দেশের অপরাধ নিয়ন্ত্রণ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। নারায়ণগঞ্জ, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের কয়েকটি ঘটনায় দেশের আইন-শৃক্সখলা পরিস্থিতির অবনিতি হয়েছে বলা ঠিক হবে না।”

শুক্রবার সকাল ১১টার দিকে ‘প্রতিরোধ’ নামের একটি যন্ত্রের পরীক্ষামূলক কায্যক্রম উদ্ভোধনকালে তিনি এ কথা বলেন।

হাসবো না কাঁদবো ঠিক বুঝে উঠতে পারছি না। আচ্ছা ঠিক আছে, হাসি আর কান্নার মাঝামাঝি থাকলাম! তবে আন্দাজ করতে পারি, তিনি কিসের ভিত্তিতে এই কথা বলেছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন প্রতিমাসে একবার করে 'জেলা আইন শৃংখলা সমন্বয় কমিটি'র সভায় যেতে হতো। সেখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সকলেই থাকতেন। যতদুর মনে পড়ে, পুলিশ সুপার তার জেলার থানাওয়ারী একটা মাসিক রিপোর্ট ওই সভায় পড়ে শুনাতেন। সেই রিপোর্টটা আবার তৈরী করে পাঠাতেন থানার ওসি সাহেব।

ইন্টারেস্টিং বিষয় হলো ওই রিপোর্টগুলোতে 'সাম হাউ' কিছু কিছু খাতওয়ারী অপরাধ চিত্রগুলো এমনভাবে পরিবেশন করা হতো যাতে করে সবাইকে বলা যায় যে দেখুন, এই মাসে আগের মাসের চেয়ে অপরাধ কমেছে। তার মানে, জেলার আইন শৃংখলা পরিস্হিতি বেটার দ্যান লাস্ট মান্হ! সেখানে গ্রাফটা করা হতো ডাকাতি, চুরি, ছিনতাই, পকেটমার ইত্যাদি খাতওয়ারী।

আর এগুলো নেয়া হতো তাদের খাতায় রেকর্ডভুক্ত অপরাধ চিত্র থেকে। এখন প্রশ্ন হলো, সবগুলো অপরাধ কি ঠিকমত খাতায় রেকর্ড করা হতো? নাকি হয় কখনো?

আশংকাটা এ জন্যই যে, আমরা মাঝে মাঝেই টিভিতে দেখি বা পত্রিকায় পড়ি যে বাড়ীতে ডাকাত পড়লেও কিংবা রাস্তায় ছিনতাই হলেও অনেকে থানায় যেয়ে রিপোর্ট করতে ভয় পান। কারন সেক্ষেত্রে রিপোর্টকারীকেও নানান ঝামেলায় পড়তে হয়।

নারায়নগন্জের সাম্প্রতিক নিশৃংস ঘটনায় ঠিক যেমনটি র‌্যাবের এক কর্মকর্তা বলেই ফেললেন যে নজরুলের শশুড়কেই ধরে এনে ইন্টারোগেশন করা দরকার, তাতেই হয়তো আসল তথ্য বের হয়ে যাবে! কি ভয়ংকর। যার ক্ষতি হলো তাকেই জিজ্ঞাসা করতে হবে। আর তার অপরাধ হলো, 'তুই বেটা বললি ক্যা? বলে এখন আমাদের কাজ বাড়ায়া দিলি!

আইজি সাহেব শুনেছি অনেক ট্যালেন্ট মানুষ, সুতরাং বলবো, ঘটনা কিন্তু উল্টো, মানে হলো, 'গোয়ালে আছে কিতাবে নেই', তাই গোয়ালটাই আগে চেক করা দরকার, মাননীয় আইজি সাহেব।

সুত্রঃ Click This Link

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×