বাক বাকুম পায়রা
তাহার বড় ভায়রা
মিন্টু রোডে বাসা।
সেই বাসাটা সবসময়ই
সন্ত্রাসীতে ঠাসা।
কল নাড়েন, কাঠি নাড়েন
সবকিছুতেই মুচকি হাসেন
'মন্ত্রী হবেন' সেই টা ছিল
বহু দিনের আশা!
চান্দাবাজি, ধান্দাবাজি
সবকিছুতেই ছিলেন কাজি
মন্ত্রী হবার আগে,
তারপরও কেমনে জানি
গডফাদার তকমা খানি
থাকেই নিজের বাগে!
তিনজন মাল্লা, দিয়ে দুর পাল্লা
গুম খুন করছেই, ফেলছেই কল্লা
ভোর হলো দোর খোল, খুকুমণি ওঠো রে
এইটাই শেষ চান্স, যতো পারো লুটো রে!
খুলি হাল তুলি পাল, ঐ তরী চললো
ফেলানীর লাশটা কাঁটাতারে ঝুললো
দেশটারে শেষটা হারামীরা করলো
আর কত ঘুমাবে? চোখ মেলে তাকা লো।
আলসে নয় সে, উঠতো সে সকালেই
রোজ তাই চাঁদাভাই, টিপ দিত কপালেই।
জেগে জেগে ঘুমাতো, এই বুঝি আসছে,
হায়দারী হাঁক হেকে কেউ বুঝি ডাকছে!
ডাকটা আর আসে না,
ঘুমটাও আর ভাঙে না
তাই বুঝি তলোয়ার শান দেয়া হয় না।
শুকুর আর কুকুরের রক্তে আর রাঙে না।
ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গাঁ
আজ থেকে আর লুটেরাদের নেতা মানি না
চলরে সবাই ওঠরে তোরা,
খাঁড়া করে শিরদাঁড়া,
ঝড় উঠছে, ঝড় উঠছে, সামাল সামাল সামাল তাই
ঐ ক্ষেপছে বাংলা মায়ের অরুন, তরুন, জোয়ান ভাই!
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



