somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোষামোদে খোশামোদ...........

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের সামনে আজ সম্ভবত সবচেয়ে বড় চ্যালেন্জ হলো সত্য কথা বলার। 'যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না' এটার প্রতিফলন ঘটানো। যে জিনিষের রঙ সাদা সেটা সব সময়ই সাদা। বঙ্গবন্ধুর আমলে সাদা, জিয়ার আমলে সাদা, এরশাদের আমলে সাদা, খালেদার আমলে সাদা। এমন কি হাসিনার আমলেও সাদা। কেয়ামত পর্যন্ত সাদাই থাকবে। আর যেটার রঙ কালো সেটা সব সময়ই কালো। নীল আসমান যখন কালো মেঘে ঢেকে যায় তখন আর নীল আসমান থাকে না। তবুও আমরা কেউ কেউ বলি, আরে কি তামসা! আসমান দেখি একেবারে ফকফকা! তামসাই বটে! আম গাছে আমই ধরে, জাম গাছে জাম। যাদের জীবনের একমাত্র লক্ষ্য হলো কোন পরিশ্রম না করে জৌলুষপুর্ন জীবন যাপন করা, তাদের পুজিই হলো 'তোষামোদ'। তোষামোদ করেই তারা খোশ আমোদ অনুভব করেন। তাই তারা পড়ন্ত বিকেলে যখন পুর্ব দিকের সুর্য্য পশ্চিমে ঢলে পড়ে তখনো তারা নেতা নেত্রীর সুবিধা করতে যেয়ে, তাদেরর খুশী করতে যেয়ে বলেন, নেত্রী সুর্য্য এখনও পুর্ব দিকেই আছে, চলেন রওয়ানা হই।

ছাত্র, সাংবাদিক, কৃষিবিদ, ডাক্তার, ইন্জিনিয়ার, আমলা, পুলিশ, বিডিআর, দোকানদার, চামার, কুলি, মজুর, আড়তদার, আদার ব্যাপরী সকলেই আজ সাময়িক সুবিধার আশায় সাদাকে কালো, কালোকে লাল, সকালকে বিকাল আর নিকষ কালো অন্ধকারকে উদ্ভাসিত দিনের আলো বলে কি এক অজানা মিথ্যার দিকে ছুটে চলেছেন।

সম্ভবত আজ বাংলাদেশের সাধারন মানুষগুলো এমন একজন হ্যামিলনের বাশিওয়ালার জন্য অপেক্ষা করছেন যিনি ১৯৭১ সালের ৭ই মার্চের মতই সুর করে বলবেন, এবারের সংগ্রাম সত্য কথা বলার সংগ্রাম। আর এই সত্য যদি স্বয়ং আমার নিজের বিরুদ্ধেও যায়, আমার বাবার বিরুদ্ধেও যায়, ভাইসব, এক মুহুর্তও দেরি না করে প্রকাশ্যে, দিনের আলোয়, ওই যে দেখছো ফাসির মন্চ, আমাকেও ঝুলিয়ে দিতে একটুও দ্বিধা করো না, দেরী করো না। মিথ্যার বেসাতি করা ব্যাপারীদের শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে দাড়িয়ে ডাক দেয়ার, হায়দরী হাক দেয়ার সেই বাশিওয়ালাই এখন একমাত্র প্রত্যাশিত মানুষ নামক দেবতা। আছেন কেউ যে কিনা বুঝবেন মানুষের এই পালস? জয় বাংলাদেশ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×