somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গালাগালির প্রতিযোগিতা (উৎসর্গঃ সকল গালিবাজ ব্লগার)

১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামে গ্রামে বেশ সাড়া পড়ে গেল, সবদিকে একই আলোচনা চলছে। এটা আবার কেমন কথা, গালাগালির প্রতিযোগিতা!!!

শুধু তাই না, প্রতিযোগীরাও বেশ আকর্ষনীয় ও বিস্ময়কর। এক পক্ষে আছে গঞ্জের বাজারের এক বুড়ি আর আরেক পক্ষে এক মাওলানা। দিন তারিখ ক্ষণ সব ঠিক হয়ে গেছে।

এলাকার অধিকাংশ লোকই মাওলানা সাহেব কে ভক্তি শ্রদ্ধা করে, তার এরকম কান্ড দেখে কিছু লোক ভাবলো যে ‘মাওলানা সাহেব কে আমরা এতো ভালো মনে করি আর তিনি কিনা এরকম একটা কাজ করলেন?’। আর কিছু লোক ভাবলো ‘মাওলানা সাহেব নিশ্চয়ই কোন গূঢ় কারণে এরকম করছেন’। আর যারা তাকে সহ্য করতে পারে না তারা মহানন্দে বিভিন্ন কিছু বলে বেড়াতে লাগলো। মোটামুটি এলাকার সবাই এই বিষয় নিয়ে মেতে উঠলো আর নিজস্ব চিন্তাভাবনা ছড়াতে লাগলো।

আস্তে আস্তে দিন ঘনিয়ে এলো, বড়সড় করে মঞ্চ বানানো হয়েছে। ঘটনার দিন সকাল থেকেই লোকে লোকারন্য। গ্রামের মাতবর দের জন্য বসার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বাকিদের জন্য ময়দান উম্মুক্ত করে দেয়া হয়েছে।

উপস্থিত লোকদের হর্ষধ্বনি, প্রতিযোগীরা হাজির। একজন উপস্থাপকও আছেন। তিনি ঘোষণা করে দিলেন যে প্রথমে বুড়ির গালাগালির পালা।

বুড়ি তার গালাগালির ভান্ডার উজাড় করে দিলো। তার যে পেশা তাতে এটা তার কাছে খুবই সহজ একটা ব্যাপার। গালাগালির বহর শুনে উপস্থিত লোকেদের অনেকেই কানে হাত চাপা দিলো আর কিছু লোক হাততালি দিয়ে উৎসাহ দিলো।

অনেকক্ষন মনের সুখে গালাগালি করে বুড়ি হাপিয়ে উঠলো এবং বললো যে সে তার অংশ শেষ করেছে। উপস্থাপক এবার মাওলানা সাহেব কে শুরু করতে বললেন।


মাওলানা সাহেব উঠে দাঁড়িয়ে বুড়ি কে বললেন “তুমি আমাকে যত গালি দিলা, তুমি নিজে সারা জীবনে যত গালি শুনছ, যত গালি শুনবা, দুনিয়াতে যত ভাষায় যত গালি আছে আর যত গালি ভবিষ্যতে আবিষ্কার হবে সমস্ত গালি একটা পোটলা বানায়া আমি তোমাকে দিয়া দিলাম”।

আরো পড়েন

ধূমপায়ী ভদ্রলোক
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×