এই নেটওয়ার্ক এবং কম্পিউটার বর্জ নিয়ে আমি আতংকিত।
নিম্নমানের নেটওয়ার্ক, তার ছিড়ে যায় বৃষ্টিতে হাব জ্বলে যায়। বিদ্যুৎ ওভার ভোল্টেজের কারনে এই টা ওইটা।
কত টাল বাহানা , নিরবিচ্ছিন্ন একটা নেটওয়ার্ক নাই । কয়েকটা মোবাইল অপারেটর ইন্টারনেট ব্যাবহার করেও কোন লাভ হয়নি। লাইন খুব স্লো। একসাথে একটির বেশী পেজ খোলা যায় না।
এই ইন্টারনেটেরগুনে বহুজাতিক কোম্পানি গুলো সারা পৃথিবী থেকে লুঠে নিচ্ছে হাজার হাজার কোটি ডলার।
আর পুরোনো কম্পিউটার প্রতিদিন বাতিল হচ্ছে। সংযুক্ত হচ্ছে প্রতিদিন নুতন নুতন সফটওয়ার। সারা পৃথিবীর মানুষ কতগুলো ফরম্যাটে বন্দি।
তার কোন নিয়মনীতি নাই।
যার যে সাইজের ইচ্ছা সেই সাইজ কোন ষ্টান্ডার্ড মেনে কেউ চলে না।
এই যে ভয়ংকর এক খেলা চলছে। এই প্রতিদিনের আবর্জনা কোথায় ফেলবো। পরিত্যাক্ত কম্পিউটার যন্ত্রপাতি রাখার জায়গা টুকু নাই। এই কম্পিউটার নামক বস্তুটি নিয়ে গবেষনা কবে শেষ হবে। কখন মানূষ হাতের নাগালে পাবে দীর্ঘ মেয়াদি নির্ভরযোগ্য একটি কম্পিউটার বস্তু যা জে ভি সি টিভির মতো বা জাপানে সাদা কালো টেলিভিশন নির্মান কারি সংস্থার মতো দীর্ঘ মেয়াদি একটি পন্যের অনুকরনে।
এই সফটওয়ার বাণিজ্য এবং তার মূল উপকরণ কম্পিউটার উন্নতকরণ প্রকল্প যত জলদি শেষ হবে ততো বিশ্ববাসির জন্য মঙ্গল। এবং একটি ভয়ংকর পরিবেশে দূষন হইতে মুক্ত পাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


