কাজকে করেছে গতিশীল। করেছে কি? মিথ্যার আশ্রয়ে চলছে অনেক কিছু। বুঝবার উপায় নেই অপরপ্রান্তে লোকটি কোথায় অবস্থান করছে। তার কথার ভঙ্গিমায় সত্য মিথ্যা উপলব্ধি করা যায় না। হাতের মুঠোয় মুঠোফোন বা মোবাইল ফোন যাই বলি না কেন। তাকে মানবতা স্পর্শ করতে অনেক সময় লাগবে। মানূষের হাতে তা এসেছে বটে তবে এখনও তাকে মানূষের উপকারে লাগানো এবং নিরাপদ ব্যাবহার নেই। তার সাথে বাড়ছে নিরাপত্তার ঝুকি।
মানূষ মানূষকে চিনে মোবাইল নাম্বারে। চেহারা না দেখলেও অসুবিধা নেই। কণ্ঠ শুনে বলে দেয়া যায় কে কথা বলছে।
রাস্তা যানবাহনে সর্বত্র ব্যাবহার হচ্ছে মোবাইল।
অনেকে দাড়ীয়ে মোবাইলে কথা বলে। উন্নত বিশ্বের সেই ব্যাস্ততা আমাদের সমাজে নেই। পাড়ায় উঠতি বয়সের ছেলে মেয়েদের হাতে আছে বিপজ্জনক মাল্টিমিডিয়া মোবাইল কানেকসন। কোন পথে যাচ্ছে আমাদের তরুন সমাজ।
উনিশ শতকের শেষের দিকে এক যুগান্তকারী আবিস্কার যা যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখে চলেছে।
কিন্তু যে কারনে ঘটনার অবতারনা তা হলো মোবাইল ফোন কি শুধু গল্প করার জন্যে না প্রয়োজন নিবারন করার তাগিদ। যেভাবে মানূষের নাগালে মোবাইল ফোন চলে এসেছে। তার সাথে ঐ ব্যাক্তির আয় বেড়েছে কি?
একটি অবাঞ্চিত ব্যায় মানূষের কাছে চলে আসলো কিন্তু তা শুধুই ফ্যাশনে অনেক সীমাবদ্ধ। টেলিটক এলো সবার পড়ে। কলচার্জ সাউথ এশিয়ায় সবার উপরে। একচেটিয়া ব্যাবসা করে গেল কিছু বিদেশী কোম্পানী।
এই মোবাইল ফোন বাস্তব সম্মতভাবে কতভাগ লোক প্রকৃত সুবিধাভুগি।
তাকে মানবতার কাজে আর কত বেশি ব্যাবহার করা যায় তা ভেবে দেখা জরুরী। শুধু কথা বলার প্রয়োজনে মোবাইল ফোন আমাদের দেশে উপযোগি নয়।
আমার চাই আরো দ্রুত তথ্য আদান প্রদান এর সুবিধা যা মোবাইল ফোন কৃষককে কৃষি কাজে ছাত্রদের শিক্ষায় আবহাওয়া বীজ সংকটে চিকিৎসায় পরামর্শ একটি সত্যিকারের গনমুখি নেটওয়ার্ক ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


