‘আর্টিকুলেটেড বাস’ নামছে ঢাকায়। আজ খবরে তাই দেখলাম।
ঢাকার রাস্তা ঘাটের হালচাল সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। প্রচন্ড জ্যাম আর এলোমেলো গাড়ি চলাচল করে। লেন মানার কোন বাধ্যবাধকতা নেই। থাকলে ও দেখার কেউ নেই। দেখলে ও দু-একশ টাকার কাছে সব বিক্রি হয়ে যায়।
আগে হাইওয়েতে বেশ কিছু বাস চলাচল করত, যেগুলো এখন ঢাকায় পাবলিক বাস হিসাবে ব্যাবহার হচ্ছে। যেমনঃ আলিফ, কনক, দেশ বাংলা এরকম বাস কোম্পানীগুলোর বিশালাকৃতির বাস গুলো রাস্তার বেশিরভাগ যায়গা দখল করে চলে। কিন্তু সেই তুলনায় যাত্রী পরিবহন করে অল্পই।
এগুলর চাইতে তুলনামূলক ছোট আকৃতির কোষ্টার গুলো তে চড়তে বা নামতে সুবিধা।
বড় বাস, ট্রাক, লরি যখন রাস্তায় মোড় ঘুরায় তখন কি পরিমান যায়গার দরকার হয় সেটা আমি নিজে খেয়াল করেছি।
‘আর্টিকুলেটেড বাস’ দু কামরা বিশিষ্ট তার মানে প্রায় একটা কন্টেইনার বাহী লরির সমান।
এটি রাস্তায় মোড় ঘুরানো আর পার্কিং এর সময় কি অবস্থা হতে পারে তা সহজে অনুমেয়।
তা ছাড়া আরেকটি বিষয় হল এগুলো চালানোর মত যোগ্য বা প্রশিক্ষিত চালক আছে তো?
নগর বিশেষজ্ঞরা আগেভাগেই এবিষয়ে হুশিয়ার করে দিয়েছেন।
আমার পরামর্শ হলঃ আগে প্রশিক্ষিত চালক এবং এগুলো চলার মত প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করা হোক তার পর সে অনুযায়ী একতলা কেন প্রয়োজনে দ্বি-তল ‘আর্টিকুলেটেড বাস’ আমদানি করে চলাচলের ব্যবস্থা করা হোক।
তা না হলে কি ভয়াবহ পরিনতি হতে পারে তা সহজেই অনুমান করা যায়।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




