ভালোবাসার অপরাধে আজ আমি সময় বন্দী,
পৃথিবীর ললাটে আমার নাম নেই, ঘৃণাভরেও।
কবিতার খাতা নিজের শোকে অশ্রু লুকায়,
প্রিয় মানুষটা কথা না রাখার প্রতিযোগিতায়,
দর্শক হিসেবে এ পোড়া হৃদয় মন্দ নয়,অদ্ভুত!
ভালোবাসা শেষ হয়ে যায়? প্রথম শুনলাম,
নীলের অনামিকা নেই আর আমার তোমার যাই যাই সুর,
যন্ত্রণায় কাতর হয়ে বলেছিলাম, ভালো যদি নাই বাসো,
পায়ের নূপুর কিংবা সবথেকে ঘৃণার মূর্তি করে রাখো
নির্দ্বিধায় কংকর ছুঁড়ে মারো হৃদয়ের মধ্যখানে,
ভয় নেই, আমার কুৎসিত রক্ত পা ভেজাবে না ও হৃদয়ের,
তবুও মানলেনা, রইলে আপন কক্ষপথে, ভালো!
কোনও প্রয়োজন নেই ফিরে আসার,ব্যস্ত আছি মরার নেশায়,
ইদানীং চোখ থেকে অকারণেই জল ঝরে, এ কান্না নয়,
কি ভাবো কাঁদব ?আমি আবেগি নই,পুরুষ,পাথর হৃদয়!
পরনির্ভরতার অভাব বোধ নেই এখন, আমিই আমি,
রাত জেগে কষ্ট চাষ করি, তাই ঘুম ভাঙাতে তোমায় ডাকিনা,
এ জীবন যেমন খুশী তেমন থাকবে, তুই কে বলার?
ঘৃণার তলোয়ার বড় বেশী শাণিত, সরে যা বলছি
নইলে প্রতি সেকেন্ডের হিসেব নেবো, পাড় পাবিনা,
সুনিপুণ প্রতারণায় তুই সেরা, স্বীকার করেছি তো,
আবার কেনও ভালোবাসার মিথ্যে নাটক সাজাও?
বড় সাধ হয় বেঈমান হই, সমানে সমান হলে
শুনেছি ভালোবাসা বাড়ে,সেই কি ভালো নয়?
তোর সাথে সুখের স্মৃতি গুলো তীরের মতো আঘাত হানে,
স্থির থাকি,কান্নার অভিনয় করি, কাঁদিনা কিন্তু!
ভালোবাসি,তার মানে এই নয় অপমানিত হবো বারংবার,
অপমানের কি বাকি রেখেছিস জানিনা, একাই হাসি!
তবুও তোকে ছাড়া বেঁচে আছি, এই বা কম কিসে?
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৩ রাত ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




