somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটা রামপাল কয়লা বিদুৎ কেন্দ্রের ই.আই.এ প্রতিবেদনে ফাঁকিবাজি করার একটা সামান্য প্রমান

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটা রামপাল কয়লা বিদুৎ কেন্দ্রের ই.আই.এ প্রতিবেদনে ফাঁকিবাজি করার একটা সামান্য প্রমান।

ভারতীয় কোম্পানী এনটিপিসি যে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি নিজের দেশের ছত্তিশগড়ে প্রতিষ্ঠা করার জন্য ইআইএ প্রতিবেদনে পরিবেশগত ছাড়পত্র পেলো না, সেটি কী ভাবে বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের ইআইএ ছাড়পত্র পেলো?
এখানে (A) চিত্রে ছত্তিশগড়ের জন্য ভারতীয় ইআইএ প্রতিবেদনের অবস্থানিক মানচিত্র, (B) চিত্রে বাংলাদেশে রামপাল প্রকল্পের জন্য CEGIS কর্তৃক করা বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের জন্য ইআইএ প্রতিবেদনের অবস্থানিক মানচিত্র এবং (C) চিত্রে আমার করা রামপাল প্রকল্পের জন্য অবস্থানিক মানচিত্র। সকল চিত্রে গোল দাগ দেয়া অংশটি ১০ কিলোমিটার ব্যাসার্ধের ঝুঁকিপূর্ন এলাকা।

লক্ষ করুন ভারতীয় মানচিত্রে ভূমির প্রকৃত অবস্থা বোঝানোর জন্য বিস্তারিত টপোমানচিত্র ব্যবহার করা হয়েছে। ফলে কোথায় বনভূমি, কোথায় বসতি, কোথায় এক ফসলী ও বহুফসলী জমি তা বোঝা যাচ্ছে। কিন্তু রামপাল প্রকল্পের জন্য তৈরী মানচিত্রে কোন টপোশিট বা উপগ্রহচিত্র ব্যবহার করা হয় নাই। যে কারণে কোথায় বনভূমি, কোথায় বসতি, কোথায় এক ফসলী ও বহুফসলী জমি তা বোঝা যাচ্ছে না। আমি আমার তৈরী করা অবস্থানিক মানচিত্রে উপগ্রহচিত্র ব্যবহার করেছি। ফলে ১০ কিলোমিটার ঝুঁকিপূর্ন এলাকার কোথায় কী ধরনের প্রাকৃতিক অবস্থা আছে তা বোঝা যাচ্ছে।

রামপালে প্রতিষ্ঠিতব্য এই ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি ভারতে প্রতিষ্ঠার জন্য ৭৯২ একর এক ফসলি কিংবা অনুর্বর পতিত জমি অধিগ্রহনের প্রস্তাব দেয়া হয়েছিলো অথচ বাংলাদেশে সেই একই প্রকল্পের জন্য ১৮৩৪ একর কৃষি, মৎস চাষ ও আবাসিক এলাকার জমি অধিগ্রহণ করা হয়েছে যার ৯৫% ই তিন ফসলী কৃষি জমি যেখানে বছরে ১,২৮৫ টন ধান ও ৫৬৯.৪১ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। এই ধান-মাছ উৎপাদন বন্ধের সাথে সাথে এখন প্রায় ৮ হাজার পরিবার উচ্ছেদ হবে যার মধ্যে উদ্বাস্তু এবং কর্মহীন হয়ে যাবে প্রায় ৭ হাজার ৫০০ পরিবার।

বাংলাদেশের ইআইএ প্রতিবেদন অনুসারেই প্রস্তাবিত প্রকল্প এলাকার ১০ কিমি ব্যাসার্ধের ঝুঁকিপূর্ন এলাকায় রয়েছে ৭৫% কৃষি জমি; যেখানে বছরে ৬২,৩৫৩ টন ধান এবং ১,৪০,৪৬১ টন অন্যান্য শস্য উৎপাদিত হয়। গড়ান (ম্যানগ্রোভ) বনের সাথে এই এলাকার নদী ও খালের সংযোগ থাকায় এখানে বছরে ৫,২১৮.৬৬ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করতে গেলে প্রকল্প এলাকার ফসল ও মৎস সম্পদ উৎপাদন বন্ধ হবার পাশাপাশি ঝুঁকিপূর্ন এলাকায় উৎপাদন ক্ষতিগ্রস্থ হবে।
---------------

মানচিত্রগুলো আলাদাভাবে বড় আকারে পেতে নিচের লিংকে ক্লিক করুন।
(A) http://imagesup.net/?di=5137424801911
(B) http://imagesup.net/?di=1613742480206
(C) http://imagesup.net/?di=913742477111

Courtesy By- Akm Wahiduzzaman
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×