somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহা একি শুনিলাম!!! আইপিএলে বসে থেকেও হতাশ নন তামিম

২৭ শে মে, ২০১২ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইপিএলে নিজের প্রথম আসরের পুরোটা সময় পুনে ওয়ারিয়র্সের বেঞ্চেই কাটাতে হয়েছে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে। না খেললেও প্রায় দেড় মাস পুনে থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করে এসেছেন বলে জানান তিনি।

মিরপুুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার তামিম বলেন, “পুনে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আমার কোনো সমস্যা হয় নি। ব্যক্তিগত কারণেই তাদের কাছ থেকে ছুটি নিয়ে দুই ম্যাচ আগে দেশে এসেছিলাম।”

“ঢাকায় পুনের মালিক সুব্রত রায়ের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, ভবিষ্যতে এ বারের মতো পরিস্থিতি হবে না। পরের আসরের জন্য তৈরি থাকতে বলেছেন তিনি,” যোগ করেন তামিম।

ঢাকায় আসা নিয়ে শৃঙ্খলা ভঙ্গের মতো কিছু হয় নি বলে জানান তামিম। তিনি বলেন, “আমার মনে হয় না শৃঙ্খলা ভঙ্গের মতো কিছু ঘটেছে। তেমন কিছু হলে এতোদিনে সংবাদমাধ্যমে তা চলে আসতো। আমি জানি না, কেন আমাকে ঘিরে এমন সব বিতর্কের জš§ হয়। এসব নিয়ে আমি খুব হতাশ।”

“চার বছরের অপেক্ষা শেষে আইপিএলে ডাক পেয়ে খুব রোমাঞ্চিত ছিলাম। টিম কম্বিনেশনের কারণে হয়তো খেলতে পারিনি। অন্তত ছয়-সাত ম্যাচে আগে থেকেই বলা হয়েছে, কাল তুমি খেলবে। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটা আর হয়নি,” যোগ করেন তিনি।

ষোল ম্যাচের একটাতে না খেলা অনেক, অনেক কষ্টের ছিল তামিমের জন্য। তিনি বলেন, “খুব ভালো ফর্ম নিয়ে সেখানে গিয়েছিলাম। আশা করেছিলাম, শুরু থেকেই খেলার সুযোগ পাবো। তবে সবার চেয়ে আগে দল, কোনো ম্যাচ না খেললেও পুনে আমার দল। সময়টা সেখানে উপভোগই করেছি। দলের স্বার্থেই সব করতে হয়।”

“১২ জনের দলে থেকেও উইকেটের কারণে শেষ মুহূর্তে বাদ পড়ে যাওয়া খুব হতাশার। সে সময় খুব খারাপ লেগেছে। তবে এ জন্য আমি ভেঙে পড়ছি না, আমার বয়স এখন ২৩-২৪, সামনে এখনো সাত-আট বছর সময় রয়েছে,” যোগ করেন তিনি।

তামিমকে না খেলানোয় সমালোচনার মুখে পড়া পুনে অধিনায়ক সৌরভ গাঙ্গুলীতে মুগ্ধ তামিম। কথা বলেছেন আইপিএল-বিপিএল প্রসঙ্গ নিয়েও। তিনি বলেন, “আইপিএল অনেক সুসংগঠিত। সেখানে শহরভিত্তিক সমর্থন খুব বেশি। বিপিএলে আমরা যখন আমরা নিজেদের শহরের ভেন্যুতে খেলবো তখন হয়তো এটা দেখা যাবে।”

অনেক দিন ম্যাচ না খেলেও কঠোর অনুশীলনের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করেছেন তামিম। তিনি বলেন, “সামনে জিম্বাবুয়ে সফর রয়েছে। সেখানে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলবো। এছাড়া আয়ারল্যান্ড সফরেরও
সম্ভাবনা রয়েছে। আমার মনে প্রস্তুতিটা ভালোই হবে।”

সূত্র
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১২ বিকাল ৪:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×