somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

+৯২, #৯০, #০৯ নম্বরের কলে সাবধান!

০২ রা জুলাই, ২০১২ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল ফোনের সিম ক্লোনের আতঙ্ক ছড়িয়ে পড়ছে। +৯২, #৯০ এবং #০৯ এ তিনটি প্রাইমারি কোডের কোনো কল ধরার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল সিমের সব ধরনের তথ্য কপি হয়ে যাচ্ছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এ নতুন ধরনের আতঙ্ক নিয়ে মোবাইল অপারেটররা পড়েছেন দারুণ বিপাকে। এ ধরনের ফোন কোড থেকে কল আসা মানেই কলার কল রিসিভ‍ারের তথ্য ক্লোন করতে চাইছে। অর্থাৎ বুঝতে হবে কলার আপনার সেলফোনের তথ্য কপি করছে।

এ ধরনের তথ্য অন্যের হাতে চলে গেলে অনেক ক্ষেত্রেই বড় ধরনের আর্থিক বিপর্যয়ের সুযোগ থাকে। আর সামাজিক মর্যাদা বা ব্লাকমেইলিংয়ের খপ্পড়ে পড়ার বিষয় তো থাকছেই। কারণ সেলফোনে আজকাল অনেক ব্যক্তিগত তথ্য, ছবি বা কোড সংরক্ষণে অভ্যস্ত হয়ে পড়েছি।

এদিকে সেলফোনে কল করার মাধ্যমে অন্যের অন্য সেল থেকে তথ্য ছিনতাইয়ের এ কৌশলটি দারুণ ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞেরা। এরই মধ্যে ভারতের লক্ষাধিক মোবাইল গ্রাহক এ সিম ক্নোন সমস্যায় পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

অনেকে সিমের তথ্য ব্যাংকে এটিএম, ভিসা বা মাস্টার কাডের্র গোপন পিন নম্বর, ব্যাংক আকাউন্ট নম্বর ছাড়াও বিভিন্ন ধরনের পাসওয়ার্ড সংরক্ষণ করেন। ফলে এসব তথ্য অন্যের হাতে চলে যাওয়া মানে ব্যক্তি, সামাজিক এমনকি প্রতিষ্ঠানিক বা করপোরেট জগতে বড় ধরনের বিপর্যয় হতে পারে। তাই শঙ্কা ছাড়িয়ে বিষয়টি ক্রমশ আতঙ্কে রূপ নিচ্ছে।

ঠিক কি কারণে এবং কিভাবে এ ভয়াবহ কৌশলটি অপারেশন করছে তা ধরতে পারলে এ ধরনের ডাটা হ্যাকিং নিয়ন্ত্রণ করা সম্ভব। নিরাপত্তা সংস্থাগুলোও এ বিষয়ে ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে। আপাতত এ ধরনের অপরিচিত কোডের কল না ধরার পরামর্শ দিয়েছেন বিশ্লেষজ্ঞেরা। শুধু কল ধরা নয়, এ ধরনের নম্বর থেকে মিস কল আসলেও কল ব্যাক করা থেকে সতর্ক থাকতে বলা হচ্ছে।

এ সমস্যার স্থায়ী সমাধান না পাওয়া পর্যন্ত সেলফোন গ্রাহকদের অপরিচিত কল রিসিভ ও মিসড কলব্যাক না করতে পরামর্শ দেওয়া হয়েছে। কল এলে নম্বরটি ভাল করে দেখে নিন, তা +৯২, #৯০, #০৯ নম্বর দিয়ে শুরু কি না!

এ সিম ক্লোন প্রসঙ্গে ভারতের লখনৌর আইটি বিশেষজ্ঞ পুনিত মিসরা জানান, শুধু তথ্য নয়, সিমের মধ্যে সংরক্ষিত সব ধরনের তথ্য যেমন ছবি, ভিডিও ক্লিপস, এমএমএস নিমিষেই কপি করে ফেলছে এ ইউনিক কোড।

এদিকে আরেক নেটওয়ার্ক বিশেষজ্ঞ রাকশিত ট্যান্ডন জানান, এ ধরনের অপরিচিত এবং সাংকেতিক ফোন কল থেকে বিরত থাকাই সুরক্ষার অন্যতম কৌশল। অচিরেই এটি নিয়ন্ত্রণে কারিগরি ব্যবস্থা নেওয়া হবে।

আর মোবাইল গ্রাহকদের এসব অ‍ানকোড নম্বর থেকে ফোন কল ধরতে নিষেধ করা হচ্ছে। কেননা এরই মধ্যে আক্রমণকারীরা নতুন কিছু কোড দিয়ে ভিন্ন কৌশল অবলম্বন করতে পারে। কাজেই এ বিষয়ে সচেতনতাই মূল প্রতিরোধ হিসেবে কাজ করছে।
আরো এখানে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×